• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন বিরোধী দলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি দেশে বেকার টাই-পরা লোকের সংখ্যা বাড়ছে: এনামুল হক ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করার প্রত্যাশা সিইসির

অনেক উন্নত হয়েছে সাংবাদিকতা : পরিকল্পনামন্ত্রী

Reporter Name / ৪৬২ Time View
Update : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সাংবাদিকরা উন্নয়নের অন্যতম সহযোগী। তারা ভালোমন্দ তুলে ধরে আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন। ফলে আমরা অনেক সময় সুধরিয়ে নিতে পারি। দেশ এগিয়ে যাচ্ছে গণমাধ্যমও এগিয়ে যাচ্ছে। এখন সাংবাদিকতা অনেক উন্নত হয়েছে। তবে দেশের প্রয়েজনে পারস্পারিক সহযোগিতা ও সমন্বয়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

অতিথি ছিলেন- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ইমদান উল্লাহ মিয়ান, সংগঠনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, আব্দুল বাকী, একেএম ফজলুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সহীদ শাহিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category