• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline
স্কুল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা ও বাস্তবতার সংকট চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা: ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২ ‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে তা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী সিএনএনের বিশ্লেষণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে সামরিক দীক্ষা নিচ্ছে চীন, সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান ইস্যু বিশ্বকাপ বয়কট ছিল আত্মঘাতী, ঘরোয়া ক্রিকেটের দুর্দশায় খেলোয়াড়রা রিকশা চালাচ্ছিল’: ভারতীয় গণমাধ্যমে অকপট তামিম সরকারি হাসপাতালে ভ্যাকসিনের হাহাকার: কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালিতে নতুন আইন অ্যাসাইলাম আবেদনে , গুনতে হবে ৫ হাজার ইউরো

Reporter Name / ২১১ Time View
Update : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

ইতালিতে বর্তমান সরকার নানা উপায়ে দেশের নিরাপত্তার স্বার্থে একের পর এক নতুন আইন করে অবৈধভাবে আসা অভিবাসীর ঢল থামাতে চেষ্টা অব্যাহত রেখেছে। কঠিন হচ্ছে অভিবাসন ব্যবস্থা। নতুন অভিবাসী আইনে বাদ পড়েনি বাংলাদেশি অভিবাসীরাও।

সম্প্রতি ক্ষমতাসীন দল মেলোনি সরকার অভিবাসীদের জন্য একটি আইনের গেজেট প্রকাশ করেছে। এতে বাংলাদেশিসহ যেকোনো দেশের অভিবাসীরা যদি ইতালিতে এসে আশ্রয় (অ্যাসাইলাম) আবেদন করে তাকে ৪ হাজার ৯৩৮ ইউরো গুনতে হবে। এই টাকার মাধ্যম হতে পারে কোনো ইন্সুরেন্স বা ব্যাংক। কোন তৃতীয় ব্যাক্তির নামে অগ্রহণযোগ্য নিজের নামেই থাকতে হবে এই  টাকার গ্যারান্টি।

জানা গেছে, কোনো অভিবাসী যদি অ্যাসাইলামের আবেদন করেন আর সরকার যদি কোনো কারণে নাকচ করে দেয় তাহলে পুনরায় আপিলের ক্ষেত্রে অবশ্যই উল্লেখিত অর্থের নিশ্চয়তা দিয়ে পরবর্তী শুনানি পর্যন্ত থাকতে পারবেন। নয়তো নিজ দেশে ফেরত পাঠানো হবে অ্যাসাইলাইম আবেদনকারীকে।

উল্লেখিত এই অর্থের পরিমান চলতি বছরে চলমান থাকলেও পরবর্তীকালে এই অর্থের পরিমাণ বাড়ানোর সুযোগ রেখেছে প্রকাশিত গেজেটে। এরকম আইনের ফলে ইতালিতে অভিবাসীরা আরও বিপর্যয়ের মুখে পড়বে বলে স্থানীয় বাংলাদেশিরা
মনে করছেন।

এর ফলে যদি কেউ আশ্রয় পেতে চায় ইতালি সরকারের কাছে তবে অবশ্যই তার কাছে বিভিন্ন ব্যয়ভার বহন করার মত ক্ষমতা থাকতে হবে। তার মধ্যে যানবাহন থেকে শুরু করে বিমানভাড়া আবেদনকারীর কাছে থাকতে হবে। এরকম নিয়ম বেঁধে দেওয়া হয়েছে নতুন এ আইনে।

এ বিষয়ে আইনি পরামর্শক ও ইতালিয়ান ভাষা শিক্ষক রনি হোসাইন বলেন,বিষয়টি আমি খারাপ দৃষ্টিতে দেখছি না। কারণ সরকার ইতোমধ্যে
বৈধভাবে শ্রমিক আসার সুযোগ করে দিয়েছেন তাহলে অবৈধ পথে আসার কী দরকার।

চলতি বছরে সাগরপথে জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে প্রায় ১৪ হাজার অভিবাসী প্রবেশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category