• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের মাটিতে রুশ ভিন্নমতাবলম্বীকে হত্যার ছক: উন্মোচিত হলো পুতিনের গুপ্তচরদের বৈশ্বিক নেটওয়ার্ক ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য সরকারের নিখোঁজ শিশুর লাশ মিলল সীমান্তের ওপারে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইরান-যুক্তরাষ্ট্র নতুন বিরোধ

Reporter Name / ৪৯১ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

ওমান সাগর থেকে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাংকার আটক করেছে ইরান।মার্কিন জ্বালানি সংস্থা-শেভরন কর্পোরেশনের জন্য কুয়েতি অপরিশোধিত তেল বহন করে টেক্সাসের উদ্দেশ্যে যাত্রা করেছিল ট্যাংকারটি।

তুরস্ক পরিচালিত চীনা মালিকানাধীন ট্যাংকারটি হরমুজ প্রণালি হয়ে ওমান উপসাগরে প্রবেশ করেছিল।

ইরানের নৌবাহিনীর গণযোগাযোগ বিভাগ জানিয়েছে, দিনের শেষভাগে পারস্য উপসাগরে একটি ইরানি মাছ ধরার নৌকায় আঘাত করে বিদেশি তেল ট্যাংকারটি। এ ঘটনায় কয়েকজন ইরানি জেলে আহত হন এবং দু’জন এখনও নিখোঁজ রয়েছেন।

তারপর রেডিও সিগন্যাল না মেনেই ট্যাংকারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর আট ঘণ্টা পর আদালতের আদেশের ভিত্তিতে এটিকে আটক করা হয়।

ট্যাংকারটি একটি ইরানি নৌযানে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় এটিকে আটক করে ইরানের পানিসীমায় নিয়ে আসা হয়েছে।

ওমান উপসাগরে ট্যাংকার জব্দের ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে দুই দেশ।

মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বলছে, এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইরান। অবিলম্বে ট্যাংকারটিকে ছেড়ে দিতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

বিবৃতিতে তারা বলেছে, ইরানের জাহাজের ক্রমাগত হয়রানি এবং আঞ্চলিক জলসীমায় নৌ চলাচলের অধিকারে হস্তক্ষেপ সামুদ্রিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি। গত দুই বছরের ইরান অন্তত পঞ্চম বাণিজ্যিক জাহাজ আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category