• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান সংঘাত: নেপথ্যের কারণ ও ভূ-রাজনৈতিক সমীকরণ ছুটি সত্ত্বেও সচিবালয়ে প্রধানমন্ত্রী নাবিলা ও দিলশানার নেতৃত্বে এনসিপির ঢাকা উত্তরের আংশিক কমিটি ঘোষণা ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে সরাসরি পুলিশকে জানানোর আহ্বান আইজিপির শবে কদরে হাসপাতালে হামলা: ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের তুলনা করে আফগান ক্রিকেটারদের ক্ষোভ তারেক জিয়া — আরেক জিয়া : পিতার অসমাপ্ত স্বপ্নের উত্তরাধিকার: তারেক রহমান কি পারবেন? দেশব্যাপী খাল খনন কর্মসূচি: গ্রামীণ অর্থনীতি ও কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা ঈদের প্রভাবে দেশে রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দেশের ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

চট্টগ্রামে স্বামী-স্ত্রীর কারাদণ্ড ইয়াবা উদ্ধারের মামলায়

Reporter Name / ২১৪ Time View
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

চট্টগ্রামে ৮ বছর আগে ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় দুজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন স্বামী মো. খোরশেদ ও নারগিস আক্তার। তাঁরা স্বামী-স্ত্রী।

জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক মো. সেলিম মিয়া এই রায় দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম বলেন, আদালত দুই আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৫ মার্চ চট্টগ্রাম নগরের চকবাজার এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ খোরশেদ ও তাঁর স্ত্রী নারগিসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দিলেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সেকান্দর আলী প্রথম আলোকে বলেন, ঘটনার পর আসামিরা গ্রেপ্তার হলেও পরে জামিনে গিয়ে পলাতক হয়ে যান। সম্প্রতি তাঁদের আবারও গ্রেপ্তার কর হয়। রায় ঘোষণার পর আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category