• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Headline
বড় হলে ভাইবোনদের দূরত্ব: ১০টি কারণ আমিই প্রধানমন্ত্রীকে বলেছিলাম তেলের ব্যবসা প্রাইভেটে দিতে: জ্বালানিমন্ত্রী বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ সরকার জ্বালানি সংকট সমাধানে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী শিক্ষক নিয়োগে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে চায় ভিসা বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথ চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য হবে না: নাহিদ শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএতেই রাখার দাবি ইসলামী আন্দোলনের

দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৬৫ বছরের মধ্যে

Reporter Name / ৪৭২ Time View
Update : সোমবার, ৫ জুন, ২০২৩

দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে অব্যাহত রয়েছে তীব্র দাবদাহ। প্রতিদিনই উপরে উঠছে তাপমাত্রা মাপনযন্ত্রের পারদ। দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে এ পর্যন্ত এটি সর্বোচ্চ তাপমাত্রা। আর ঢাকার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দিনাজপুরে গত ৬৫ বছরের মধ্যে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ তাপমাত্রা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দিনাজপুরে  সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, এ পর্যন্ত এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত ১ জুন দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। এর পরদিন ২ জুন ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং ৩ জুন দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরসহ এ অঞ্চলে গত ১০ দিন থেকে ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা।

ঢাকার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের সঙ্গে রোববার বিকালে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। একই দিন দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

হাফিজুর রহমান আরও জানান, দিনাজপুরে গত ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯৫৮ সালের জুন মাসে দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে বর্তমানে বিরাজ করছে তীব্র দাবদাহ। এজন্যই দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে উত্তরের এ জনপদে। সেই সঙ্গে প্রবাহিত হচ্ছে তীব্র গরম হাওয়া।

এটি ‘লু’ হাওয়া কি-না এ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত মরুভূমির গরম বাতাসকে বলা হয় ‘লু’ হাওয়া। তবে এ জনপদে যে গরম বাতাস প্রবাহিত হচ্ছে এটিও ‘লু’ হাওয়ারই মতো।

এই আবহাওয়াবিদদের দেওয়া তথ্য অনুযায়ী, কোনো অঞ্চলের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে বলে মৃদু দাবদাহ, তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেলে ধরা হয় মাঝারি দাবদাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে বলা হয় তীব্র দাবদাহ। দিনাজপুরে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হওয়ায় এ অঞ্চলে এখন বিরাজ করছে তীব্র দাবদাহ। চলমান এ তাপপ্রবাহ আরও ৫ থেকে ৬ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category