• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
তরুণ ডায়াবেটিস রোগীদের নতুন শঙ্কা: প্রতি ৫ জনে ১ জন বিরল ‘মডি’তে আক্রান্ত আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন

বাংলাদেশি কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে

Reporter Name / ২২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

মালয়েশিয়ার কুয়ালালামপুরের তিতিওয়াংসার জালান তিয়ারার একটি বিলাসবহুল কনডোমিনিয়ামের ১২ তলা থেকে লাফিয়ে পড়ে ১৪ বছর বয়সি এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য স্টার’ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুয়ালালামপুর ওয়াংসা মাজু জেলা প্রধান পুলিশ সুপার আশারি আবু সামাহ জানান, কুয়ালালামপুরের তিতিওয়াংসা এলাকার এসকে স্তাপাকের জালান তিয়ারার বি ব্লকের একটি বিলাসবহুল কনডোমিনিয়ামে এ দুর্ঘটনা ঘটে।

আশারি আবু সামাহ জানান, মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে ওই ভবন থেকে একজনের পড়ে যাওয়ার খবর পান তিনি। এরপর ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ বি ব্লকের রাস্তায় ১৪ বছর বয়সি ওই কিশোরীর মৃতদেহ পড়ে থাকতে দেখে। তার মাথাসহ পুরো শরীরে গুরুতর আঘাত ছিল।

রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন। তবে তদন্তের স্বার্থে পুলিশ নিহত বাংলাদেশি কিশোরীর পরিচয় জানায়নি।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী একজন স্কুলছাত্রী। সে তার মা ও বোনের সঙ্গে ওই ভবনের ১২ তলার একটি ইউনিটে বসবাস করত। ঘটনার সময় তার মা ও বোন বাসায় ছিল বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে কাজের চুক্তি শেষ হওয়ার পর নিহতের বাবা বাংলাদেশে চলে আসেন।

প্রাথমিক তদন্তে, নিহতের বাসায় এখন পর্যন্ত কোনো অপরাধমূলক উপাদান পাওয়া যায়নি এবং মামলাটি ‘আকস্মিক মৃত্যু’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুয়ালালামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category