• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline
স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে লোডশেডিংয়ে ঝুঁকিতে চার লাখ টন আলু: তেল পুড়িয়েও মিলছে না স্বস্তি জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ

বাংলাদেশের নিন্দা ফিলিস্তিনে ইসরাইলি হামলায়

Reporter Name / ৪৪৩ Time View
Update : বুধবার, ৫ জুলাই, ২০২৩

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার ইসরাইলের আক্রমণ এবং আগ্রাসনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বাংলাদেশ। সেইসঙ্গে ইসরাইলি বাহিনীর দ্বারা মৌলিক নাগরিক অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং চুক্তি বারবার লঙ্ঘনের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।

এ ধরনের হামলার সমাপ্তি ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

একই সঙ্গে বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অনস্বীকার্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে।

দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করে বাংলাদেশ। ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধান শুধুমাত্র সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব এবং এ লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে বাংলাদেশ আহ্বান জানায়।

প্রসঙ্গত, শিবিরে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ১১ ফিলিস্তিনি নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category