• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

বাজার মূলধন ৫ হাজার কোটি টাকা কমেছে

Reporter Name / ২২৩ Time View
Update : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

বাংলাদেশের শেয়ারবাজারে গত সপ্তাহে সূচকে ছিল মিশ্র প্রবণতা। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। আলোচ্য সময়ে বাজার মূলধন কমেছে ৫ হাজার ৩১৮ কোটি ৯৫ লাখ ৮২ হাজার টাকা। শনিবার (১১ নভেম্বর) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮৪ হাজার ৫২৮ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ২০৯ কোটি ৬২ লাখ ৩ হাজার টাকা। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৫ হাজার ৩১৮ কোটি ৯৫ লাখ ৮২ হাজার টাকা।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৫৯৭ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৯৫ কোটি ২৩ লাখ টাকা। আলোচ্য সময়ে লেনদেন বেড়েছে ৪০২ কোটি ৩৩ লাখ টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৭০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৭৫টি কোম্পানির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত ছিল ২২৬টির।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭১ পয়েন্টে, ডিএসইএস শরিয়া সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৬৫৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

সপ্তাহের ব্যবধানে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৩ পয়েন্টে, সিএসসিএক্স ১৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১২১ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৮৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গত সপ্তাহে মোট ২৬৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৬২টি কোম্পানির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত ছিল ১৪৪টির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category