• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Headline
বড় হলে ভাইবোনদের দূরত্ব: ১০টি কারণ আমিই প্রধানমন্ত্রীকে বলেছিলাম তেলের ব্যবসা প্রাইভেটে দিতে: জ্বালানিমন্ত্রী বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ সরকার জ্বালানি সংকট সমাধানে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী শিক্ষক নিয়োগে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে চায় ভিসা বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথ চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য হবে না: নাহিদ শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএতেই রাখার দাবি ইসলামী আন্দোলনের

বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সংঘর্ষ, নিহত ২

Reporter Name / ৪৩০ Time View
Update : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

নাটোরের বড়াইগ্রামে গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

 নাটোর-ঢাকা মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহণ (ঢাকা মেট্রো-ব-১৩-২২৮২) উপজেলার খেজুরতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডারবাহী অপর একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও ১০ জন আহত হন।

নিহতদের সঠিক পরিচয় পাওয়া না গেলেও তারা শ্যামলী পরিবহণের সুপারভাইজার ও চালকের সহকারী বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোর, বনপাড়া ও আহমেদপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছেন। নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে থানার এএসআই আরিফুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। শ্যামলী পরিবহণের চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারের সহযোগিতায় নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category