• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Headline
প্রশাসনে রদবদল: (৪ অক্টোবর-২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত ) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সাগর-রুনি হত্যা মামলায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর

মালয়েশিয়ায় আটক ৫৫ বাংলাদেশি, বৈধ কাগজ নেই

Reporter Name / ২৮৩ Time View
Update : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

মালয়েশিয়ার জহুর রাজ্যের একটি পাম বাগানে অভিযান চালিয়ে কাগজপত্র বিহীন ৫৫ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শুধু বাংলাদেশিই নয় এ অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় মিয়ানমারের ৬২, ভারতীয় ২৮, ইন্দোনেশীয় ২৬  পুরুষ ও ৫ নারী, পাকিস্তানি ১৬, চীনা ২ এবং একজন তিমুর লেস্তের নাগরিককে আটক করে জহুর ইমিগ্রেশন পুলিশ।

জহুর ইমিগ্রেশনের ফেসবুক পেজের তথ্য মতে, পুলিশ রাজ্যের জহুর বারু জেলার গেলাং পাতার পাম বাগানের দুটি পৃথক স্থানে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এ অভিবাসীদের আটক করা হয়।

অভিযানে ৬৪১ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ভিসা (কাগজপত্র) যাচাই-বাছাই করা হয়। এদের মধ্যে ১৯৫ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। এদের মধ্যে ইউএনসিএইচআর শরণার্থী কার্ডধারীও রয়েছে বলে জহুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির জানিয়েছেন।

পরিচালক বাহারউদ্দিন তাহির এক বিবৃতিতে বলেন, আটক অবৈধ অভিবাসীরা ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বাঁচতে গেলাং জহুর বারুর গেলাং পাতাহের মেইন রোড থেকে অনেক ভেতরে ১৫টি কন্টেইনারে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। এ সংবাদ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category