• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Headline
বড় হলে ভাইবোনদের দূরত্ব: ১০টি কারণ আমিই প্রধানমন্ত্রীকে বলেছিলাম তেলের ব্যবসা প্রাইভেটে দিতে: জ্বালানিমন্ত্রী বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ সরকার জ্বালানি সংকট সমাধানে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী শিক্ষক নিয়োগে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে চায় ভিসা বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথ চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য হবে না: নাহিদ শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএতেই রাখার দাবি ইসলামী আন্দোলনের

মেসিকে সৌদির যে ক্লাব ৪ হাজার ৭০০ কোটি টাকার প্রস্তাব দিল

Reporter Name / ৫৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে দলে পেতে ৪ হাজার কোটি টাকার প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।

পিএসজিতে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। যে কারণে তাকে পেতে আগে থেকে দৌড়ঝাঁপ শুরু করেছে ক্লাবগুলো। এই ফাঁকে মেসির জন্য অভাবনীয় এক প্রস্তাব দিল সৌদি আরবের ক্লাব আল হিলাল।

সাতবার ব্যালন ডি অরজয়ী এই ফুটবলারের পেছনে বছরে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি তারা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চার হাজার ৭০০ কোটি টাকা। মেসির চাহিদার সবই মেনে নেওয়া হয়েছে এই প্রস্তাবে। এমনটাই জানিয়েছেন ইতালির সাংবাদিক ফাব্রিজিও রোমানো। খবর ইএসপিএনেরও।

ইতালীয় সংবাদকর্মী ফাব্রিজিও রোমানো টুইটে এই খবর দেন। এর আগে মেসির চিরপ্রতিদ্ব›দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। ইতিহাসের অন্যতম সেরা এ দুই খেলোয়াড়কে উড়িয়ে এনে ঘরোয়া ফুটবল জমিয়ে তুলতে চায় সৌদি আরব।

গোল ডটকম নিশ্চিত করেছে, আল নাসরে রোনাল্ডো প্রতি মৌসুমে যে বেতন (২০ কোটি ১৮ লাখ ইউরোর কিছু বেশি) পান, মেসি আল-হিলালে গেলে তার প্রায় দ্বিগুণ বেতন পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category