• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
ঢাকায় ই-রিকশা নিবন্ধনে সমন্বয়হীনতা: তিন সংস্থার আলাদা ক্ষমতায় জটিলতার শঙ্কা নিয়ন্ত্রণ ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক, বাড়ছে ডলারের দর ব্যাংক খাতে খেলাপির পাহাড়: মোট ঋণের ৩৪ শতাংশই এখন ঝুঁকির মুখে মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর জ্বালানি সংকটে স্থবির শিল্প খাত: যন্ত্রপাতি কেনায় বিনিয়োগ কমেছে ৯৪ শতাংশ জ্যোতিকে আদালতে হাজির না করায় রিমান্ড শুনানি পেছাল সীমান্তে রুট খুঁজছে আওয়ামী লীগ, সতর্ক অবস্থানে প্রশাসন ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

যে রেকর্ড গুলোর মালিক শুধুই সাকিব

Reporter Name / ৫৬৪ Time View
Update : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান এক রেকর্ডের নাম। তার ভাঙাগড়া যেন ‘বাঁ হাতের খেল’। প্রায় সময়ই রেকর্ড গড়েন বলে ভক্তরা অনেকেই তাকে ‘রেকর্ড আল হাসান’ নামে ডাকেন। সাকিবের ৩৬তম জন্মদিনে দেখে নেওয়া যাক তার কিছু বিরল কীর্তি।

১২ হাজার রান ও ৬০০ উইকেট 
আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের একমাত্র কীর্তি সাকিবের। ৪০৭ ম্যাচে করেছেন ১৩ হাজার ৭৩৪ রান এবং নিয়েছেন ৬৬৩ উইকেট।

এক ভেন্যুতে সর্বোচ্চ রান 
আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ড সাকিবের। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন সংস্করণ মিলে ১৪১ ম্যাচে করেছেন ৪ হাজার ৬৭৭ রান।

এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট 
সর্বোচ্চ রানের মতো আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তিও সাকিবের। মিরপুরে ১৪১ ম্যাচে ২৪৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এ অলরাউন্ডার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দীর্ঘদিন খেলা 
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সময়ের হিসাবে ম্যাচ খেলার রেকর্ডে শীর্ষে সাকিব। ২০০৬-এর ২৮ নভেম্বর থেকে ২০২৩-এর ১৪ মার্চ পর্যন্ত ১৬ বছর ১০৬ দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

সবচেয়ে কম বয়সি টেস্ট অধিনায়ক 
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ২০০৯-এর ১৭ জুলাই গ্রেনাদার সেন্ট জর্জেস গ্রাউন্ডে ২২ বছর ১১৫ দিন বয়সে টেস্টে অধিনায়ক সাকিবের অভিষেক হয়। এই রেকর্ড গড়ার পথে সাকিব ভেঙেছেন মোহাম্মদ আশরাফুলের রেকর্ড। ২০০৭-এর ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শ্রীলংকার বিপক্ষে ২২ বছর ৩৫৩ দিন বয়সে টেস্টে অধিনায়ক হয়েছেন আশরাফুল।

সবচেয়ে বেশি সিরিজসেরা 
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যান অব দ্য সিরিজ হওয়ার কীর্তি গড়েন সাকিব। ২৩০ ওয়ানডে খেলে বাংলাদেশের এই অলরাউন্ডার সিরিজসেরা হয়েছেন সাতবার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category