• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দিকে প্রত্যাবর্তন, অন্য দিকে পতন… ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ, ছাড় পাবেন যারা ৫৯ ঋণখেলাপি ও ‘ব্যাংক ডাকাত’কে মনোনয়ন দিয়ে কীভাবে দুর্নীতি ঠেকাবে বিএনপি: জামায়াত আমির পাবনায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম আজ রাত ১২টা থেকে বিকাশ-নগদে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না আইন ও বিধি লঙ্ঘনের অভিযোগ: এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টে রিট নেটদুনিয়ায় ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলার এক ক্লিকেই জেনে নিন ভোটার নম্বর ও কেন্দ্র, ইসির ৪ সহজ পদ্ধতি ইরানের সঙ্গে ‘খুবই ভালো’ আলোচনা হয়েছে, চুক্তি করতে তারা মরিয়া: ট্রাম্প কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বসছে সংসদে বিশেষ অধিবেশন

Reporter Name / ৪২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

আগামী ৭ এপ্রিল (শুক্রবার) বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী। সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বসতে যাচ্ছে সংসদের বিশেষ অধিবেশন।

স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৭ এপ্রিল শুক্রবার ছুটির দিন হওয়ায় দিনটিকে সংসদের কার্যদিবস গণ্য করার ঘোষণা দেওয়া হয়েছে। এদিন সংসদের বিশেষ অধিবেশনে স্মারক বক্তৃতা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ দিন অধিবেশন প্রত্যক্ষ করতে দেশি-বিদেশি অতিথি ও বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ অধিবেশন ৯ এপ্রিল পর্যন্ত চলতে পারে। তবে ৬ এপ্রিল অনুষ্ঠিতব্য সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

সংসদের বিশেষ অধিবেশন সম্পর্কে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ৭ এপ্রিল আমাদের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের ইতিহাসেও এটি একটি ঐতিহাসিক দিন। কারণ ১৯৭৩ সালের ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদ তার যাত্রা শুরু করেছিল। সংসদের প্রথম অধিবেশনটি এদিনই অনুষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় আগামী ৭ এপ্রিল ২০২৩ বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী (৫০ বছর) বিশেষ অধিবেশনের মাধ্যমে উদযাপন করতে যাচ্ছে।

তিনি আরো বলেন, একাদশ সংসদ ৫০ বছরের এই সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি এটা অনেক গর্বের বিষয়। কারণ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী, বিরোধী দলীয় নেতা রওশান এরশাদ, সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এবং আমি স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী একজন নারী। দশম ও একাদশ সংসদের একটা বিশেষ বৈশিষ্ট্য।

জানা যায়, সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রদত্ত স্মারক বক্তব্যের ওপর সংসদের ১৪৭ এ কার্যপ্রণালি বিধির আলোকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদে একটি প্রস্তাব উত্থাপন করবেন। সে প্রস্তাবের ওপর সংসদের প্রবীণ সদস্য, বিশেষ করে যারা ১৯৭৩ এর সংসদে ছিলেন তারা বক্তব্য রাখবেন। ৮ এপ্রিল দিনব্যাপী এই আলোচনা চলবে। ৯ এপ্রিল সংসদের এই বিশেষ অধিবেশন সমাপ্ত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category