• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
তরমুজ চাষে ব্যস্ত কৃষকরা চরফ্যাশনে ৬ হাজার ৪৩৭ একর জমিতে মালয়েশিয়ায় দুই বাংলাদেশি পেলেন ‘সিআইপি’ মর্যাদা পাঁচ বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন তফসিলে সাময়িক স্বস্তি হলেও শঙ্কা কাটেনি ব্যবসায়ীদের প্রতিক্রিয়া ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুতিন-হাসিনা বৈঠকের কিচ্ছা: ভারতে বাংলাদেশবিরোধী অপপ্রচারের ধুম  সারা দেশে বিক্ষোভ-প্রতিবাদ, ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালাহ রেকর্ড গড়েই কি লিভারপুল অধ্যায় ‘শেষ’ করলেন?

হঠাৎ বৈঠকে বসেছে সচিবরা

Reporter Name / ৩৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন হঠাৎ সব সচিবকে ডেকেছেন। সচিবালয়ে সচিবসভার বৈঠকটি শুরু হয়। জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই সচিবসভাকে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।

একাধিক সচিব জানিয়েছেন, হঠাৎ তাদের সচিবসভার বৈঠকের কথা জানানো হয়। কী নিয়ে আলোচনা হবে, তা বলা হয়নি।

জানা যায়, আগামীকাল উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে মোট ছয়টি আলোচসূচি ছিল। সাধারণত যেসব মন্ত্রণালয়ের বিষয় থাকে, সেসব মন্ত্রণালয়ের সচিবরা এই বৈঠকে উপস্থিত থাকেন।

তবে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। তাতে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠক পরিবর্তন আনা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বলছে, সচিবসভায় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া সরকারের উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি, শূন্য পদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বর্তমানে সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন ৮৫ জন।

প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে মোট ছয়টি প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপন করা হবে, যার মধ্যে সবচেয়ে বড় প্রস্তাব হচ্ছে- সরকারিকরণের আগে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণের লক্ষ্যে ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৩ হাজার ২৭৬টি পদ তৈরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category