• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

৩ নেতাকে অব্যাহতি সাঈদীর মৃত্যুতে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের

Reporter Name / ৩৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়ার তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ স্বাক্ষরিত অব্যাহতিপত্রে সংগঠন পরিপন্হী কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে উল্লেখ করা হয়েছে।

অব্যাহতি পাওয়া তিন নেতা হলেন— লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, সহসভাপতি মো. তাউসিফ ও উপদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।

উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সাঈদীর মৃত্যুর দিন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ হোসেন দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি পোস্ট দিয়ে লেখেন— ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজনীতির বাইরে দলের বাইরে উনি আমার প্রিয় একজন ইসলামিক বক্তা। যার ওয়াজ শুনে আমরা বড় হয়েছি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ জানান, ছাত্রলীগে নীতি কিংবা আদর্শচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই।  সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্হী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্টভাবে অভিযোগ থাকায় উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category