• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

হজে ইন্দোনেশীয়দের কোরবানির পশুর মাংস যাবে ফিলিস্তিনিদের কাছে

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

এ বছর পবিত্র হজ পালনকারী ইন্দোনেশীয় হজযাত্রীদের কোরবানির পশুর মাংস যুদ্ধবিধ্বস্ত ও নিপীড়িত ফিলিস্তিনিদের সহায়তায় পাঠানো হবে। ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী দাহনিল আনজার সিমানজুনতাক সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর বিশেষ নির্দেশে এই মানবিক উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। হজের সময় কোরবানি করা পশুর মাংস ফিলিস্তিনিদের কাছে নির্বিঘ্নে পৌঁছে দিতে ইতিমধ্যে সৌদি সরকারের সঙ্গে ইন্দোনেশিয়ার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ বিষয়ে হজের মাংস ব্যবস্থাপনার সার্বিক দায়িত্বে থাকা সৌদি আরবের ‘আদাহি প্রজেক্ট’-এর কাছেও আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার ১ লাখ ২৬ হাজার ৮৩২ জন হজযাত্রী তাদের কোরবানির পশুর অর্থ পরিশোধ করেছেন, যার মাধ্যমে প্রক্রিয়াজাত করা মাংস ফিলিস্তিনের অসহায় মানুষদের কাছে পৌঁছানো হবে।

সূত্র: টেম্পো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category