• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

আম পাড়া নিয়ে নওগাঁয় বৃদ্ধ খুন

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তৈয়বুর রহমান মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈয়ব আলী (৬২) ও তার ছেলে স্বাধীনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ইমরান হোসেনের আট বছর বয়সী ছেলে শাকিল প্রতিবেশী জালাল হোসেনের গাছ থেকে কিছু আম পাড়ে। এ নিয়ে আব্দুল মোমিন নামের এক যুবক শিশুটিকে চড়-থাপ্পড় দিলে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে সোমবার সকালে ইমরান হোসেনের লোকজন সংঘবদ্ধ হয়ে মোমিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে মেহেরুন্নেছা, মেহেদী হাসান, আব্দুল মোমিন ও শিশু রিয়ানকে পিটিয়ে জখম করা হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তাদের ওপর পুনরায় হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় তৈয়বুর মোল্লা বাধা দিতে এগিয়ে গেলে তাকেও নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category