• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: চরম উৎকণ্ঠায় ৮০ লাখ প্রবাসী বাংলাদেশি, সতর্ক অবস্থানে সরকার মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়ার চূড়ান্ত আল্টিমেটাম: মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রতিবেশী হতে যাচ্ছেন তারেক রহমান ও শফিকুর রহমান! হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার ও রেকর্ড স্বর্ণের দাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ খেলার মাঠে: পাকিস্তান-ইংল্যান্ড ওয়ানডে বাতিল কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে বসা শুধু প্রশাসনিক দক্ষতা নয়; অর্থনৈতিক প্রজ্ঞা ও নৈতিক বিশ্বাসযোগ্যতা প্রয়োজন। বৈশ্বিক বাণিজ্যে নতুন গতি: বিশেষ ‘অ্যাকশন প্ল্যান’ করছে সরকার পাক-আফগান যুদ্ধ: নেপথ্যে যে কারণ এনসিপির এক বছর ন্যাশনাল ব্যাংককে আরও ১০০০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

সুবাতাস রেমিট্যান্সের পালে

Reporter Name / ৩৫২ Time View
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

২০২৩-২৪ অর্থবছরের শুরুতে রেমিট্যান্সের পালে সুবাতাস লেগেছে। চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে ৯৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৮০১ কোটি ১৭ লাখ টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলমান জুলাইয়ের দুই সপ্তাহে দৈনিক গড়ে ৭ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। স্থানীয় মুদ্রায় যা প্রায় ৭৭১ কোটি টাকার বেশি। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। চলতি মাসের প্রথম ১৪ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ৭২ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩ কোটি ৯৪ লাখ ডলার। এ ছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৮২ কোটি ৫১ লাখ ডলার আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৩৬ লাখ ৯০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে।

এর আগের মাস জুনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ডলার, যা গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

সর্বশেষ ২০২০ সালের জুলাইয়ে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল দেশে।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টদের ভাষ্য, ব্যাংকিং চ্যানেল নিরাপদ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে অনেক বাংলাদেশি বিদেশে গেছেন। তারা বৈধপথ ব্যাংকিং চ্যানেলে আয় পাঠাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category