• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Headline
১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা ওসমান হাদি হত্যা: আদালতে দায় স্বীকার করলেন অস্ত্র সরবরাহকারী হেলাল হামের প্রাদুর্ভাব ও টিকাবঞ্চিত শিশুর ভবিষ্যৎ: দায় কার? বোরো ধান ঘরে তোলা নিয়ে চরম শঙ্কা: জ্বালানি ও যন্ত্রপাতির অভাবে চতুর্মুখী সংকটে কৃষক সংসদের নিয়মে এখনো অভ্যস্ত নন নতুন এমপিরা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক ছন্দ অফিসে আপনার কাজ সামলাবে আপনারই ‘ডিজিটাল যমজ’ দেশের কোটি কোটি ডলার পাচার! : কারা খেলল এই ভয়ংকর খেলা — আর কীভাবে ফিরবে সেই সম্পদ? ‘বাংলার জয়যাত্রা’ ছাড়িয়ে নিতে কূটনৈতিক তৎপরতা জোরদার রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইনেই : পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ ও ‘ই-হেলথ কার্ড’ চালুর ঘোষণা: উপজেলা চিকিৎসকদের সম্মেলনে প্রধানমন্ত্রী

সংসদের ৩০০ জনকে করোনা পরীক্ষার নির্দেশ, এমপিরা পরীক্ষার বাইরে

নিজস্ব প্রতিবেদক / ৭৯২ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২০

সংসদে দায়িত্বরত প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে এ নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু ওই অধিবেশনে যোগ দিতে পারেন এমন সংসদ সদস্যদের (এমপি) এই ভাইরাস পরীক্ষার ব্যাপারে কোনো নির্দেশনা দেয়া হয়নি।

বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেয়ার কথা রয়েছে। তাদের সংস্পর্শে আসতে পারেন এমন কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অধিবেশন কক্ষে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তা, ক্যামেরাপারসন, সংসদের কমিশন ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেবেন এমন ব্যক্তি এবং তাদের সংস্পর্শে থাকবেন এমন স্ব স্ব শাখা-অধিশাখার সব কর্মকর্তা-কর্মচারীর তালিকা করে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।

সংসদ মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক শনিবার (৬ জুন) জাগো নিউজকে বলেন, ‘করোনাভাইরাসের পরীক্ষা কতজনের করা হবে, তার প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। কারণ প্রতিনিয়ত তালিকায় সংযোজন-বিয়োজন হচ্ছে। তবে প্রায় তিনশ জনের মতো কর্মকর্তা-কর্মচারীকে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, কয়েকদিন আগে শুরু হওয়া এই পরীক্ষায় এখন পর্যন্ত কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতির খবর পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনা পরীক্ষার জন্য সংসদ সদস্য মেম্বারস ক্লাবে একটি বুথ তৈরি করা হয়েছে। সেখানে নমুনা নিয়ে হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে অধিবেশনে অংশ নেয়া এমপিদের করোনা পরীক্ষা করানো হচ্ছে না বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

জাগো নিউজকে তিনি বলেন, ‘সংসদে যাদের করোনাভাইরাস পরীক্ষা করার দরকার ছিল তাদেরটা করাচ্ছি। এছাড়া অনেকে নিজ নিজ উদ্যোগে পরীক্ষা করাচ্ছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category