• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline
ওসমান হাদি হত্যা: আদালতে দায় স্বীকার করলেন অস্ত্র সরবরাহকারী হেলাল হামের প্রাদুর্ভাব ও টিকাবঞ্চিত শিশুর ভবিষ্যৎ: দায় কার? বোরো ধান ঘরে তোলা নিয়ে চরম শঙ্কা: জ্বালানি ও যন্ত্রপাতির অভাবে চতুর্মুখী সংকটে কৃষক সংসদের নিয়মে এখনো অভ্যস্ত নন নতুন এমপিরা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক ছন্দ অফিসে আপনার কাজ সামলাবে আপনারই ‘ডিজিটাল যমজ’ দেশের কোটি কোটি ডলার পাচার! : কারা খেলল এই ভয়ংকর খেলা — আর কীভাবে ফিরবে সেই সম্পদ? ‘বাংলার জয়যাত্রা’ ছাড়িয়ে নিতে কূটনৈতিক তৎপরতা জোরদার রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইনেই : পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ ও ‘ই-হেলথ কার্ড’ চালুর ঘোষণা: উপজেলা চিকিৎসকদের সম্মেলনে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের ২ মাসেই সরকারের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়ন: মাহদী আমিন

চলতি মাসে স্বল্পমেয়াদি বন্যা, দুটি নিম্নচাপ

নিজস্ব প্রতিবেদক / ৮৩৩ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২০

চলতি মাসে বর্ষা মৌসুমের বৃষ্টি শুরু হবে। জুনের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এ মাসে একটি থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

জুন মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। এ মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুন মাসে বঙ্গোপসাগরে একটি থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

এছাড়া মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আমরা আশঙ্কা করছি, এ মাসের শেষের দিকে এই বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে। বিশেষ করে পূর্বাঞ্চলে এর সম্ভাবনা বেশি। এখনও দেশের নদ-নদীতে পানি একটু বেশি আছে মনে হয়।’

আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ‘জুনের মাসের মাঝামাঝির পর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে সাময়িক বন্যা হতে পারে। উত্তর-পূর্বাঞ্চলে এই বন্যার সম্ভাবনা বেশি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category