• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: চরম উৎকণ্ঠায় ৮০ লাখ প্রবাসী বাংলাদেশি, সতর্ক অবস্থানে সরকার মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়ার চূড়ান্ত আল্টিমেটাম: মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রতিবেশী হতে যাচ্ছেন তারেক রহমান ও শফিকুর রহমান! হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার ও রেকর্ড স্বর্ণের দাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ খেলার মাঠে: পাকিস্তান-ইংল্যান্ড ওয়ানডে বাতিল কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে বসা শুধু প্রশাসনিক দক্ষতা নয়; অর্থনৈতিক প্রজ্ঞা ও নৈতিক বিশ্বাসযোগ্যতা প্রয়োজন। বৈশ্বিক বাণিজ্যে নতুন গতি: বিশেষ ‘অ্যাকশন প্ল্যান’ করছে সরকার পাক-আফগান যুদ্ধ: নেপথ্যে যে কারণ এনসিপির এক বছর ন্যাশনাল ব্যাংককে আরও ১০০০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

আমার ভাইকে বাঁচতে দেবে না পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা: হাদির বোন

Reporter Name / ২০৫ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিবারে কান্নার রোল বইছে। ওসমান হাদি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের খাসমহল এলাকার মৃত মাওলানা সৈয়দ আব্দুল হাদির ছোট ছেলে।

এ খবর পেয়ে হাদির স্বজনরা (বোন) দ্রুত ঢাকায় চলে যান। এর আগে প্রতিবেশীরা ওসমান হাদিদের বাসায় ছুটে আসেন। তাদের সান্ত্বনা দেন। এ সময় হাদির বোন মাহফুজা বেগম কান্নারত অবস্থায় বলতে থাকেন- পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা তোরে বাঁচতে দেবে না।

হাদির ভগিনীপতি বলেন, দেশবাসীর কাছে আমরা ওসমান হাদির জন্য বিচার চাই কারণ ও হচ্ছে সে পরিবারের হাদি না; ও নলছিটির হাদি, ঝালকাঠির হাদি, বরিশালের হাদি, টোটাল বাংলাদেশের হাদি সে।

হাদির পরিচয়

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হাড়ীখালী গ্রামের মুন্সিবাড়ির মরহুম মাওলানা আব্দুল হাদির ছোট ছেলে ওসমান হাদি। নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন মাওলানা আব্দুল হাদি।

২০২৪ সালে সরকার পতনের আন্দোলন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কর্মকাণ্ড দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অল্পদিনের মধ্যেই ওসমান হাদি দেশের মানুষের কাছে একজন পরিচিত মুখ হয়ে ওঠেন।

ওসমান হাদি বরিশালের রহমতপুরে বিয়ে করেন। তার এক বছরের একটি পুত্রসন্তান রয়েছে। ওসমান হাদি বর্তমানে ঢাকার রামপুরায় বসবাস করেন। তার বৃদ্ধা মাও এখন ঢাকার বাসায় অবস্থান করছেন।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর ঢাকায় ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ ও স্থানীয় সর্বস্তরের জনতা।

শুক্রবার (১২ ডিসেম্বর) এশার নামাজের পরে শহরের বাসস্ট্যান্ড (বিজয় উল্লাস) মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category