• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: চরম উৎকণ্ঠায় ৮০ লাখ প্রবাসী বাংলাদেশি, সতর্ক অবস্থানে সরকার মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়ার চূড়ান্ত আল্টিমেটাম: মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রতিবেশী হতে যাচ্ছেন তারেক রহমান ও শফিকুর রহমান! হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার ও রেকর্ড স্বর্ণের দাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ খেলার মাঠে: পাকিস্তান-ইংল্যান্ড ওয়ানডে বাতিল কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে বসা শুধু প্রশাসনিক দক্ষতা নয়; অর্থনৈতিক প্রজ্ঞা ও নৈতিক বিশ্বাসযোগ্যতা প্রয়োজন। বৈশ্বিক বাণিজ্যে নতুন গতি: বিশেষ ‘অ্যাকশন প্ল্যান’ করছে সরকার পাক-আফগান যুদ্ধ: নেপথ্যে যে কারণ এনসিপির এক বছর ন্যাশনাল ব্যাংককে আরও ১০০০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

কান চলচ্চিত্র পুরস্কারজয়ী ইরানের খ্যাতনামা পরিচালকের কারাদণ্ড, নেপথ্যে কি

Reporter Name / ১৮৮ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ও কান চলচ্চিত্র উৎসবের স্বর্ণ পাম জয়ী পরিচালক জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। খবর এএফপির।

জাফর পানাহির আইনজীবী মোস্তফা নিলির বরাতে দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, কারাদণ্ডের পাশাপাশি জাফরকে দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাছাড়া যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদে যোগদানের নিষেধাজ্ঞাও রয়েছে।

পরিচালকের আইনজীবী মোস্তফা নিইলি জানান, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। কি কারণে পানাহির শাস্তি, এমন প্রশ্নের জবাবে তার আইনজীবী বলেছেন, পানাহির বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রবিরোধী ‘প্রচারমূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকা। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি জানান, ইরানের বাইরে আছেন পানাহি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ বছর কান চলচ্চিত্র উৎসবে পানাহি তার চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’–এর জন্য সর্বোচ্চ সম্মান পাম দ’র অর্জন করেন। গত মাসে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পানাহি। আসন্ন অস্কারে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ এর পক্ষে ক্যাম্পেইনে অংশ নিতেই তার এই ভ্রমণ। পানাহির অবর্তমানেই ইরান সরকার তাকে কারাদণ্ড দেয়ার কথা ঘোষণা করলো।

‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এই চলচ্চিত্রটি ফ্রান্সের পক্ষ থেকে এবারের অস্কারে অফিসিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছে এবং মার্চের অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে শর্টলিস্ট হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

চলচ্চিত্র নির্মাতা হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে পানাহি ইউরোপের বিভিন্ন উৎসবে বহু পুরস্কার জিতেছেন। ১৯৯৫ সালে কান উৎসবে তার বিখ্যাত ছবি ‘দ্য হোয়াইট বেলুন’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে। ২০১০ সালে সরকারবিরোধী গণআন্দোলনে সমর্থন ও আধুনিক ইরানের পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক চলচ্চিত্র নির্মাণের কারণে তাকে দেশত্যাগ ও চলচ্চিত্র নির্মাণে ২০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ‘রাষ্ট্রবিরোধী প্রচারণা’র অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হলেও তিনি মাত্র দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।

নিষেধাজ্ঞার এক বছর পর তিনি কেকের ভেতর ইউএসবি ড্রাইভে লুকিয়ে কান উৎসবে পাঠান ‘দিস ইজ নট আ ফিল্ম’ নামের একটি ডকুফিল্ম। ২০১৫ সালে প্রকাশিত তার চলচ্চিত্র ‘ট্যাক্সি’ও ইরান সরকারের নিষেধাজ্ঞার মধ্যেই তৈরি। ওই সিনেমাতে তিনি নিজেই ট্যাক্সিচালক হিসেবে অভিনয় করেছিলেন, আর পুরো দৃশ্য একটি গাড়ির ভেতর ধারণ করা হয়।

২০২২ সালে চলচ্চিত্র নির্মাতাদের একটি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তিনি আবারও গ্রেফতার হন এবং প্রায় সাত মাস কারাবন্দি থাকার পর মুক্তি পান। এই মুহূর্তে পানাহি তার নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট’-এর প্রচারের জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category