• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুদকের শীর্ষ তিন কর্মকর্তার পদত্যাগ: সচিবালয়ে ১০ মিনিটের আনুষ্ঠানিকতায় বিদায় রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা ও বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস ‘একটি দল নিজের পায়ে নিজেই কুড়াল মারছে’: শিশির মনির সীতাকুণ্ডে সেই শিশু ইরার শেষ রক্ষা হলো না হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার ও রেকর্ড স্বর্ণের দাম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: চরম উৎকণ্ঠায় ৮০ লাখ প্রবাসী বাংলাদেশি, সতর্ক অবস্থানে সরকার মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়ার চূড়ান্ত আল্টিমেটাম: মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রতিবেশী হতে যাচ্ছেন তারেক রহমান ও শফিকুর রহমান! হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার ও রেকর্ড স্বর্ণের দাম

চট্টগ্রামে মিতু হত্যা: চার্জশিটভুক্ত কালু গ্রেফতার

Reporter Name / ৩৯৮ Time View
Update : শনিবার, ৩ জুন, ২০২৩

ঢাকা: সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে অংশ নেওয়া চার্জশিটভুক্ত আসামি কালুকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতায় রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার নাঈমা সুলতানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর বিশ্ব কলোনি এলাকা থেকে কালুকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে সেখানে ছদ্মবেশে ছিলেন তিনি। কিলিং মিশনে অংশ নেওয়া আরেক আসামি মুসার সঙ্গে ছিলেন তিনি। মোটরসাইকেল থেকে মিতুকে লক্ষ্য করে গুলি করেছিল সে।

আট বছর আগে ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম মিতু। ঘটনার পরদিন জঙ্গি সংশ্লিষ্টতা দাবি করে বাবুল আক্তার নিজেই বাদী হয়ে নগরীর পাচলাইশ থানায় মামলা করেন।

তদন্ত শেষে পিবিআই ২০২১ সালের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। একই দিন বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়।

সেই মামলায় গত বছরের ১৩ সেপ্টেম্বর বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই। সাতজন আসামির মধ্যে দুজন পলাতক, একজন জামিনে আর চারজন কারাগারে।

চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে মিতু হত্যা মামলায় অসমাপ্ত সাক্ষ্য দিয়েছেন মিতুর বাবা মোশাররফ হোসেন। গত ৯ এপ্রিল প্রথম সাক্ষী হিসেবে মোশাররফ হোসেনের সাক্ষ্যের মধ্য দিয়ে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category