• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: চরম উৎকণ্ঠায় ৮০ লাখ প্রবাসী বাংলাদেশি, সতর্ক অবস্থানে সরকার মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়ার চূড়ান্ত আল্টিমেটাম: মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রতিবেশী হতে যাচ্ছেন তারেক রহমান ও শফিকুর রহমান! হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার ও রেকর্ড স্বর্ণের দাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ খেলার মাঠে: পাকিস্তান-ইংল্যান্ড ওয়ানডে বাতিল কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে বসা শুধু প্রশাসনিক দক্ষতা নয়; অর্থনৈতিক প্রজ্ঞা ও নৈতিক বিশ্বাসযোগ্যতা প্রয়োজন। বৈশ্বিক বাণিজ্যে নতুন গতি: বিশেষ ‘অ্যাকশন প্ল্যান’ করছে সরকার পাক-আফগান যুদ্ধ: নেপথ্যে যে কারণ এনসিপির এক বছর ন্যাশনাল ব্যাংককে আরও ১০০০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক আরও ১৪ কোটি ৯০ লাখ ডলার কিনেছে

Reporter Name / ২০৫ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে নিলামের মাধ্যমে আরও ১৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, বাজারে বর্তমানে চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি থাকায় রপ্তানিকারক ও প্রবাসী আয়ের স্বার্থ রক্ষা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে গত জুলাই থেকে ডলার কেনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন পর্যন্ত মোট ২৬৬ কোটি ৩০ লাখ ডলার কেনা হয়েছে।

সর্বশেষ ডলার কেনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে, যেখানে প্রতি ডলারের দর ছিল ১২২ টাকা ২৫ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা।

এর আগে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ব্যাংক ধাপে ধাপে ডলার কিনেছে। ১৩ জুলাই ১৮টি ব্যাংক থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার, ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ ডলার এবং ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে এক কোটি ডলার কেনা হয়। পরবর্তী সময়ে ৭, ১০, ১৪ ও ২৮ আগস্ট এবং ২, ৪, ৯, ১৫ ও ২২ সেপ্টেম্বর, ৬, ৯ ও ২৪ অক্টোবর এবং সর্বশেষ ৯ ডিসেম্বর বিভিন্ন দরে উল্লেখযোগ্য পরিমাণ ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category