• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: চরম উৎকণ্ঠায় ৮০ লাখ প্রবাসী বাংলাদেশি, সতর্ক অবস্থানে সরকার মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়ার চূড়ান্ত আল্টিমেটাম: মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রতিবেশী হতে যাচ্ছেন তারেক রহমান ও শফিকুর রহমান! হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার ও রেকর্ড স্বর্ণের দাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ খেলার মাঠে: পাকিস্তান-ইংল্যান্ড ওয়ানডে বাতিল কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে বসা শুধু প্রশাসনিক দক্ষতা নয়; অর্থনৈতিক প্রজ্ঞা ও নৈতিক বিশ্বাসযোগ্যতা প্রয়োজন। বৈশ্বিক বাণিজ্যে নতুন গতি: বিশেষ ‘অ্যাকশন প্ল্যান’ করছে সরকার পাক-আফগান যুদ্ধ: নেপথ্যে যে কারণ এনসিপির এক বছর ন্যাশনাল ব্যাংককে আরও ১০০০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

যুদ্ধবিরতির বাস্তবায়ন করা কঠিন ইউক্রেনের সঙ্গে: পুতিন

Reporter Name / ২৭৬ Time View
Update : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ইউক্রেনের সামরিক বাহিনী যেখানে আক্রমণ চালিয়েই যাচ্ছে, এই অবস্থায় যুদ্ধবিরতির বাস্তবায়ন কঠিন।’

সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পুতিন এ কথা বলেন। সূত্র: বিবিসির।

পুতিন বলেন, ‘ইউক্রেন প্রসঙ্গে শান্তি আলোচনা নাকচ করছি না। এ ক্ষেত্রে আফ্রিকার দিক থেকে বা চীনের পক্ষ থেকে এমন আলোচনার সূত্রপাত হতে পারে।’

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘এই মুহূর্তে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই শক্তি বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।’

ইউক্রেন রাশিয়া উভয় দেশই এর আগে বলেছে বিশেষ কিছু শর্ত ছাড়া তারা সমঝোতার টেবিলে বসতে রাজি নয়।

ইউক্রেন ১৯৯১ সালের বন্দোবস্ত হওয়া সীমান্ত ফেরত চায়। ক্রেমলিন এই দাবি শক্তভাবে নাকচ করে আসছে। মস্কোর কথা হলো, আলোচনায় বসতে হলে ইউক্রেনকে নতুন ‘সীমান্ত বাস্তবতা’ মেনে নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category