• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

এনসিপি নেতাকে গুলি, সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতাহেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর হামলাকারীরা যাতে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সেজন্য সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরসহ পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সীমান্ত সিল করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় মোতাহেব শিকদারের ওপর এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনায় হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই সাতক্ষীরা সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে বিজিবি। সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজ পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কৃষিকাজের জন্যও কাউকে সীমান্তে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পক্ষ থেকে সীমান্তে অতিরিক্ত তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন ও টহল বাড়ানো হয়েছে। সীমান্তের প্রতিটি প্রবেশপথে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category