• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোগান

Reporter Name / ১০০ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

গাজা সংকট নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

গাজায় মানবিক সহায়তা দেওয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধের সমালোচনায় শুক্রবার (২ জানুয়ারি) ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। হুরিয়েত ডেইলি নিউজ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে ইসরাইল। যার মধ্যে ডক্টর্স উইদাউট বর্ডারসও রয়েছে। ইসরাইলি সরকারের দাবি, এসব সংস্থা ফিলিস্তিনিদের সহায়তা করার আড়ালে হামাসের সঙ্গে যুক্ত রয়েছে। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দেখায়নি দেশটি।

নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো। ৩৭টি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিলের ঘটনায় নিন্দা জানিয়েছে খোদ ইসরাইলের ১৯টি মানবাধিকার সংস্থা। এক যৌথ বিবৃতিতে এ ধরনের পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে আদালাহসহ অন্যান্য সংস্থাগুলো।

ইসরাইলের এই পদক্ষেপের সমালোচনা করেন এরদোগানও। তিনি বলেন, ‘গাজায় শিশুদের কান্না ও দুর্দশা বিশ্বকে নাড়া দিচ্ছে। কিন্তু তারপরেও ইসরাইল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বাতাস, বৃষ্টি এবং কাদার মধ্যে বসবাসকারী শিশুদের কান্না করা ছাড়া উপায় নেই, কেননা তাদের কাছে তাঁবু নেই।’

এরদোগান বলেন, ‘আমরা কন্টেইনার পাঠাতে চাই, কিন্তু নেতানিয়াহুর যেতে দেয় না… আজ হোক কাল হোক, আল্লাহর ইচ্ছায়, আমরা এই নির্যাতিত মানুষকে এই কষ্ট থেকে উদ্ধার করব।’

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলের গালাতা সেতুতে অনুষ্ঠিত বিশাল সমাবেশের প্রশংসা করে তিনি বলেন, এটি প্রমাণ করে ফিলিস্তিন একা নয়। তুরস্ক ও ইসলামী বিশ্ব তাদের সব শক্তি দিয়ে গাজার পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসন ও গণহত্যার তীব্র সমালোচনা করে আসছে তুরস্ক। সেই সঙ্গে ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটি ইসরাইলের সাথে বাণিজ্য কমানোর পদক্ষেপ নিয়েছে। গত বছরের এপ্রিল মাসে আঙ্কারা ইসরাইলের ১,০০০ টিরও বেশি পণ্য রফতানি নিষিদ্ধ করে। পরে সকল বিভাগেরই রফতানি, আমদানি এবং ট্রানজিট বাণিজ্য সম্পূর্ণ স্থগিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category