• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

এবার ট্রাম্পের তোপের মুখে ভারত

Reporter Name / ১১৭ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়টি নিয়ে ভারতকে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৫ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ হুঁশিয়ারি দেন। খবর রয়টার্সের।

ট্রাম্প বলেন, রাশিয়ার তেল ইস্যুতে তারা সহযোগিতা না করলে আমরা ভারতের ওপর শুল্ক বাড়াতে পারি।

তবে একই সঙ্গে তিনি ইতিবাচক সুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভালো মানুষ’ হিসাবে উল্লেখ করেন এবং বলেন, ভারত ‘তাকে খুশি করতে চায়’।

তিনি আরও বলেন, ভারত মূলত আমাকে খুশি করতে চেয়েছে। প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ, তিনি একজন ভালো লোক। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করার বিষয়টি ভারতের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তারা আমাদের সঙ্গে বাণিজ্য করে, এবং আমরা খুব দ্রুতই তাদের ওপর শুল্ক বাড়াতে পারি…—ট্রাম্পের বক্তব্য কোড করে এমন সংবাদ ছেপেছে এনআইএ।

হোয়াইট হাউস প্রকাশিত একটি অডিওতে শোনা যায়, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাশিয়ার তেল কেনার বিষয়টি তার সন্তুষ্টি অনুযায়ী সমাধান না হলে তিনি ভারতের ওপর ‘দ্রুত’ শুল্ক বাড়াতে পারেন।এদিকে ট্রাম্পের সঙ্গে থাকা মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম সাংবাদিকদের জানান, ভারত যুক্তরাষ্ট্রের দাবিগুলো নিয়ে কাজ করছে। তিনি বলেন, ‘আমি এক মাস আগে ভারতীয় রাষ্ট্রদূতের বাড়িতে ছিলাম। তিনি শুধু এটিই বলতে চেয়েছেন যে ভারত কীভাবে রাশিয়ার তেল কেনা কমাচ্ছে। আর তিনি আমাকে প্রেসিডেন্টকে বলতে বলেছেন ২৫ শতাংশ শুল্ক শিথিল করতে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র আগে ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যার মধ্যে ২৫ শতাংশ ছিল রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ‘শাস্তি’ হিসেবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের দিক থেকে ভারত অন্যতম সর্বোচ্চ অবস্থানে রয়েছে। প্রথমে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়, এরপর গত বছরের ৭ আগস্ট তা বেড়ে ২৫ শতাংশে পৌঁছায় এবং একই মাসের শেষদিকে তা ৫০ শতাংশে উন্নীত করা হয়।

এদিকে ভারত ও যুক্তরাষ্ট্র একটি বিস্তৃত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট—বিটিএ) নিয়ে কাজ করছে। চুক্তিটির প্রথম ধাপ শিগগিরই চূড়ান্ত ও ঘোষণা করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category