• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Headline
অনলাইনে অর্ধেকের বেশি তথ্যই ভুল বা বিভ্রান্তিকর ‘নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে’ জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: শফিকুর রহমান জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম রংপুরে চার খুনের বিচার দ্রুত শেষ করার আশ্বাস ত্রাণমন্ত্রীর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে: ধর্মমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ চাপ নয়, চাহিদা আছে বলেই বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যা বলল ভারত জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে

Reporter Name / ১৮৭ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের যে সাক্ষাতের কথা সংবাদমাধ্যমে এসেছে, সেটা ‘নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ’ ছিল বলে দাবি করেছে নয়াদিল্লি। খবর দ্য হিন্দু’

জামায়াত আমির রয়টার্সকে জানিয়েছিলেন, ২০২৫ সালে তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি; অর্থাৎ বিষয়টি গোপন রাখতে বলেছিলেন।

সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর বেশ আলোচনার সৃষ্টি হয়। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি ব্যাখ্যাও দেন জামায়াত আমির। এর প্রায় দুই সপ্তাহ পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বক্তব্য এল।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (১৬ জানুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। আমাদের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন। জামায়াতে ইসলামীর সঙ্গে ভারতের এই যোগাযোগকেও সেই প্রেক্ষাপটেই দেখা উচিত।’

ডিসেম্বরের শেষ দিকে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন জামায়াত আমির শফিকুর রহমান, যেটি প্রকাশিত হয় ৩১ ডিসেম্বর। সেখানে তিনি বলেন, ভারতের এক কূটনীতিক তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তবে ভারতের ইচ্ছায় সেই সাক্ষাতের তথ্য প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category