• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Headline
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু বিরোধীদল প্রধানমন্ত্রীকে অশোভনভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে: রিজভী বিএনপি জনগণের সরকার, জনগণের কল্যাণে সব পদক্ষেপ নেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সমন্বিত উদ্যোগে নৌ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: নৌপরিবহন মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর ৫২ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

অ্যান্ড্রয়েড ফোনে যেসব কাজ না করলে হতে পারে বিপদ

Reporter Name / ২২৩ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

স্মার্টফোন একটু পুরনো হলে প্রায়ই দেখা যায় ‘স্টোরেজ ফুল’ সমস্যা। ফোনে জমে থাকা ছবি, ভিডিও, অ্যাপ এবং অন্যান্য ফাইল মুছে রাখার বিষয় নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। কিন্তু এ ধরনের দুশ্চিন্তার মধ্যে অনেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করেন—স্মার্টফোনের অপারেটিং সিস্টেম (OS) আপডেট করা।

ভারতের সরকারি সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন (CERT-In) সতর্ক করেছে, OS আপডেট এড়িয়ে চললে ব্যক্তিগত তথ্য এবং ফোনের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত লেটেস্ট সিকিউরিটি প্যাচ ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।

জানুয়ারিতে প্রকাশিত নতুন অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হয়েছে। এই ফাঁক ব্যবহার করে নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ফোনে সাইবার হামলা চালানো সম্ভব, যা ডিভাইস ক্র্যাশ এবং গুরুত্বপূর্ণ তথ্য ক্ষতির কারণ হতে পারে। কোনো প্রতিষ্ঠানের ডিভাইসে হামলা হলে সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা আরও বেশি।

ত্রুটির সঙ্গে ডলবি ডিজিটাল প্লাস ইউনিফায়েড ডিকোডার যুক্ত, যা অ্যান্ড্রয়েডে মিডিয়া প্রসেসিংয়ে ব্যবহৃত হয়। ডলবি জানিয়েছে, সমস্যাটি ভয়াবহ না হলেও মিডিয়া প্লেয়ার ক্র্যাশ বা ফোনের অটো রিস্টার্ট ঘটতে পারে, তবে পুরো সিস্টেম তৃতীয় পক্ষের নিয়ন্ত্রণে চলে যাবে এমন আশঙ্কা নেই।

 

গুগল জানিয়েছে, এই সমস্যা প্রথমবার প্রকাশিত হয়েছিল ২০২৫ সালের অক্টোবরে। এরপর তারা গুরুত্ব দিয়ে নতুন সিকিউরিটি আপডেট রোলআউট করেছে। সার্ট-ইন এবং বিশেষজ্ঞরা বলছেন, স্টোরেজ সাশ্রয়ের জন্য আপডেট এড়িয়ে চলা নিরাপদ নয়। অপ্রয়োজনীয় ছবি বা অ্যাপ মুছে ফেলা যেতে পারে, কিন্তু OS এবং সিকিউরিটি আপডেট নিয়মিত ইনস্টল করা জরুরি। একটি ছোট আপডেটও আপনার ফোনকে বড় ধরনের সাইবার ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category