• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: চরম উৎকণ্ঠায় ৮০ লাখ প্রবাসী বাংলাদেশি, সতর্ক অবস্থানে সরকার মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়ার চূড়ান্ত আল্টিমেটাম: মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রতিবেশী হতে যাচ্ছেন তারেক রহমান ও শফিকুর রহমান! হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার ও রেকর্ড স্বর্ণের দাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ খেলার মাঠে: পাকিস্তান-ইংল্যান্ড ওয়ানডে বাতিল কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে বসা শুধু প্রশাসনিক দক্ষতা নয়; অর্থনৈতিক প্রজ্ঞা ও নৈতিক বিশ্বাসযোগ্যতা প্রয়োজন। বৈশ্বিক বাণিজ্যে নতুন গতি: বিশেষ ‘অ্যাকশন প্ল্যান’ করছে সরকার পাক-আফগান যুদ্ধ: নেপথ্যে যে কারণ এনসিপির এক বছর ন্যাশনাল ব্যাংককে আরও ১০০০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে খুন দ.আফ্রিকায়

Reporter Name / ৪৬ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় টিপু চৌধুরী (৫০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে প্রিটোরিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।

মিরসরাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জানান, জুমার নামাজ শেষে টিপু চৌধুরী নিজস্ব কমপ্লেক্সে গেলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। একই ঘটনায় টিপু চৌধুরীর সঙ্গে থাকা অপর বাংলাদেশি বাদলও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত টিপু চৌধুরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। তিনি প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। তার আফ্রিকান ৩ সন্তান রয়েছে। তিনি মিরসরাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ছিলেন।

২০ বছর আগে টিপু চৌধুরীর আরেক ভাই সায়েম চৌধুরীকেও গুলি করে খুন করে সন্ত্রাসীরা। স্থানীয় কুমাতলাঙা এলাকায় তার প্রোপার্টি ব্যবসা রয়েছে।

ব্যবসায়িক নাকি পারিবারিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত টিপু চৌধুরীর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান শাহাদাত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category