• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Headline
ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণেই থাকবে: জবি ভিসিকে শাসালেন ছাত্রদল নেতা ১০টি পর্যবেক্ষণ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেয়া হবে: তথ্য উপদেষ্টা শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে অবস্থান জানাল দিল্লি ৬ গিগাহার্জ ব্যান্ডের ৭০০ মেগাহার্জ ওয়াই-ফাইয় উন্মুক্তে আপত্তি বিটিআরসির ১৩ বছরের সর্বনিম্ন: বিদেশি ঋণের প্রতিশ্রুতি ৩৭% হ্রাস নাগরিক সেবায় কোটা ব্যবস্থার অমীমাংসিত বিতর্ক: দুই বছর পরো সংস্কার নিয়ে স্থবিরতা রাজনৈতিক বিবেচনায় ২৬৫ ডিএজি-এএজি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে রিট

আজ রাত ১২টা থেকে বিকাশ-নগদে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না

Reporter Name / ১৫৮ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাকার অবৈধ লেনদেন ও ভোট কেনাবেচা রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই কড়াকড়ি কার্যকর থাকবে। এই সময়ে পি-টু-পি লেনদেন (Person to Person – P2P Transaction) এবং আইবিএফটি (Instant Bank Fund Transfer – IBFT) এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার সীমিত করা হয়েছে।

৯৬ ঘণ্টার কঠোর বিধিনিষেধ

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, সোমবার (৯ ফেব্রুয়ারি)  রাত ১২টা থেকে আগামী ১২ ফেব্রুয়ারি (ভোটের দিন) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।

এমএফএস (বিকাশ, রকেট, নগদ) ব্যবহারের নতুন নিয়ম

  • সর্বোচ্চ সীমা: এই সময়ে ‘ব্যক্তি থেকে ব্যক্তি’ (P2P/Send Money) লেনদেনে প্রতিবারে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে।

  • দৈনিক সীমা: দিনে সর্বোচ্চ ১০ বারে মোট ১০ হাজার টাকা লেনদেন করা যাবে।

  • এর বেশি লেনদেন বা ১ হাজার টাকার ওপরে একবারে টাকা পাঠানোর সুযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে।

ইন্টারনেট ব্যাংকিংয়ে নিষেধাজ্ঞা

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইন্টারনেট ব্যাংকিং এবং বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি (তহবিল স্থানান্তর) টাকা পাঠানোর সেবা এই সময়ে সম্পূর্ণ বন্ধ থাকবে।

ছাড় পাবে যেসব সেবা

তবে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কিছু সেবা চালু রাখা হয়েছে। মার্চেন্ট পেমেন্ট এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী স্বাভাবিক লেনদেন করা যাবে।

মনিটরিং ও জরুরি ব্যবস্থা

নির্বাচন উপলক্ষে যেকোনো ধরনের আর্থিক অপরাধ বা সন্দেহজনক লেনদেন রোধে এমএফএস প্রোভাইডারদের ‘ক্লোজ মনিটরিং’ বা নিবিড় পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানকে নিজস্ব ‘জরুরি রেসপন্স সেল’ গঠন করতে বলা হয়েছে। কোনো অস্বাভাবিক লেনদেন নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category