• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‘আইনের শাসনই রাষ্ট্র পরিচালনার শেষ কথা’: জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালী সাময়িক বন্ধ ঘোষণা ইরানের: বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা ‘সংস্কারের মাধ্যমে দেশের সব আবর্জনা দূর করতে চাই’: বিরোধীদলীয় নেতা রোজা শুরুর আগেই অস্থির বাজার: ঢাকায় লেবুর হালি ১২০, বেড়েছে ইফতার সামগ্রীর দাম ‘জুলাই জাতীয় সনদ’ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট; স্থগিতাদেশ প্রার্থনা গণমানুষের নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ আজ মন্ত্রী হিসেবে শপথ নিবেন যারা: তারুণ্য ও অভিজ্ঞতার নতুন সরকার বিএনপি সরকারের শপথে থাকছেন না মোদি: নেপথ্যে ম্যাক্রোঁর ভারত সফর ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট নেবেন না জামায়াতের এমপিরা: শিশির মনির প্রেগন্যান্সি গুঞ্জন ও শাকিবের সঙ্গে সংসার: অবশেষে মুখ খুললেন বুবলী

‘জুলাই জাতীয় সনদ’ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট; স্থগিতাদেশ প্রার্থনা

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

সদ্য ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ’-কে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিট আবেদনটি করেন।

রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানিয়েছেন, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

আবেদনকারীর দাবি অনুযায়ী, ‘জুলাই জাতীয় সনদ’-এর বিভিন্ন ধারা দেশের বিদ্যমান সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তাই এটি বাতিল এবং এর অধীনে নেওয়া সকল কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

উল্লেখ্য, একদিন আগেই অর্থাৎ গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরেকটি রিট করেছেন আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। তিনি ওই গণভোটের ঘোষিত ফল বাতিলেরও আবেদন জানিয়েছেন।

পরপর দুই দিনে দুটি গুরুত্বপূর্ণ রিট আবেদনের ফলে নবগঠিত সরকারের রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া এখন উচ্চ আদালতের আইনি পর্যালোচনার মুখে পড়ল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category