• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

স্পিকার নির্বাচন ও সংসদ অধিবেশন সামনে রেখে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির বৈঠক শুরু

Reporter Name / ৪৬ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলটির একজন সংসদ সদস্য এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, এই গুরুত্বপূর্ণ বৈঠকে মূলত নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি সংসদ অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংখ্যাগরিষ্ঠতার কারণে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে সাধারণত ক্ষমতাসীন দলের প্রার্থীরাই নির্বাচিত হয়ে থাকেন। তবে এবার রাজনৈতিক কৌশল ও সমঝোতার অংশ হিসেবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব করেছে বিএনপি। জামায়াতে ইসলামী এই প্রস্তাব গ্রহণ করবে কি না, তা তাদের নিজেদের দলীয় বৈঠকেই চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দীর্ঘ দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দুই-তৃতীয়াংশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি। সংবিধানের বাধ্যবাধকতা মেনে সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যেই কাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সাধারণত নতুন সংসদের প্রথম অধিবেশন বেশ দীর্ঘ হয়ে থাকে। তবে এবারের অধিবেশনটি ঠিক কত দিন চলবে, তা জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকেই চূড়ান্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category