• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Headline
শিক্ষার আড়ালে রমরমা বাণিজ্য: মেডিকেলে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে বেপরোয়া আন্তর্জাতিক চক্র হাইপারভিজিল্যান্স: আপনার কি এরকম কখনো হয়েছে? তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক জাতীয় সংসদে ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা আকস্মিক বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আশুগঞ্জে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সেই গাড়িটি এখনো সচল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৮ ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

জি-৭ ইউক্রেনকে একা ফেলে যাবে না: বাইডেন

Reporter Name / ৪৬২ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩

ইউক্রেনে যুদ্ধের মাঠে একা ফেলে যাবে না জি-৭।জাপানের হিরোশিমায় জি-৭ ভুক্ত দেশগুলোর তিন দিনের শীর্ষ সম্মেলনের শেষদিনে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এ সময় ইউক্রেনকে ৩৭৫ মিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তা ঘোষণার পাশাপাশি আরও কিছু বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। নতুন প্যাকেজে গোলাবারুদ, কামান, যুদ্ধযান এবং প্রশিক্ষণও থাকবে।

ইউক্রেনের প্রতি বরাবরই ইতিবাচক দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রের। জেলেনস্কিকে আশ্বস্ত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ‘পুরো জি-৭ সম্মেলনে আমরা একসঙ্গে  ইউক্রেনের পেছনে আছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা ইউক্রেনকে একা ফেলে কোথাও যাচ্ছি না।’ বাইডেনের সমর্থনকে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা কখনই ভুলব না।’

সম্প্রতি ইউক্রেন যুক্তরাষ্ট্র কর্তৃক মিত্র দেশগুলো থেকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার অনুমোদন পেয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এ নিয়ে দ্বন্দ্বের আশঙ্কায় অসম্মতি ছিল। কিন্তু বাইডেন জানান, ‘জেলেনস্কির কাছ থেকে তিনি আশ্বাস পেয়েছেন-রাশিয়ান ভৌগোলিক অঞ্চলে যেতে তারা এ যুদ্ধবিমান ব্যবহার করবেন না।’

শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, জি-৭ ভুক্ত ব্যক্তিগতভাবে জেলেনস্কির উপস্থিতি বিশ্বকে ‘একটি শক্তিশালী বার্তা পাঠাতে সাহায্য করছে।’ রাশিয়ার যুদ্ধ প্রতিরোধে ইউক্রেনকে সমর্থন করার জন্য একটি ‘অটুট ঐক্য’ হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category