• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। শনিবার রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন শিশু ও দুইজন নারী রয়েছেন। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মামুন পরিবহনের একটি বাস গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। জাঙ্গালিয়া কচুয়া এলাকায় পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি মেইল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category