• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
টিনএজের যে দোষগুলো আসলে গুণ আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: যা জানা জরুরি ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ জনের রায় কাল ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯২০ ছাড়াল, নতুন কম্পনে আতঙ্ক ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন চুক্তি: হিজবুল্লাহর তীব্র বিরোধিতা ইতালিতে এক পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা: শোকের ছায়া কোম্পানীগঞ্জে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফের শুরু বেক্সিমকো ফার্মার লেনদেন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দা’র কোপে আহত দুই পুলিশ কর্মকর্তা শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

দুর্ঘটনায় ৩ নারী নিহত মাজারে যাওয়ার পথে

Reporter Name / ৪৬৪ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩

হবিগঞ্জের বাহুবলে নতুন গাড়ি কিনে সিলেট মাজারে যাওয়ার পথে ট্রাক সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কিশোরগঞ্জের তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মাঈনুল ইসলাম।

আহত রমিজ উদ্দিন জানান, কিশোরগঞ্জের রুবেল জমাদার একটি নতুন পিকআপ ক্রয় করেন। ওই গাড়ি দিয়ে আমরা ২০ জন পিকআপকে সাজিয়ে সিলেট শাহজালাল (র.) মাজার জিয়ারত করার উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাহুবল আসার পর একটি ট্রাক আমাদের পিকআপকে চাপ দিলে এ দুর্ঘটনা ঘটে। কে মারা গেছে জানি না।

বাহুবল হাসপাতালের ইমারজেন্সিতে থাকা চিকিৎসক ডা: আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন মহিলার লাশ নিয়ে হাসপাতালে এসেছিলেন স্বজনরা। আহত হয়ে এসেছিলেন আরও ১৫ জন। লাশগুলো হাইওয়ে পুলিশ নিয়ে গেছে।

হতাহতরা সবাই মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি উল্লেখ করে ওসি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে মহাসড়ক থেকে অপসারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category