• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
গ্রামে মারাত্মক লোডশেডিং: জ্বালানি সংকট উত্তরণে মন্ত্রীদের আরও তৎপর হওয়ার আহ্বান রিজভীর আরও ১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর বিবি আছিয়া: নারী সমাজের এক অনন্য অনুপ্রেরণা যুদ্ধের প্রভাবে ইরানে ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধের কার্যকারিতা নিয়ে সংশয় সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ আদর্শের লড়াইয়ে বিজেপিকে কেবল কংগ্রেসই হারাতে পারে: রাহুল গান্ধি বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গবাসীর প্রতি প্রধানমন্ত্রী মোদির বিশেষ বার্তা দুই দশক পর গাজার দেইর আল-বালাহ শহরে পৌর নির্বাচন হরমুজ প্রণালীতে টোল আদায়: ইরানের কোষাগারে জমা হলো প্রথম আয়

তেল নিয়ে কারসাজি ও চোরাচালান রোধে কঠোর প্রধানমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘চিরুনি অভিযান’-এর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ২৯ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
ফাইল ছবি

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে সীমান্ত দিয়ে জ্বালানি তেল চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি দলীয় সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।

চিফ হুইপ জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম হু-হু করে বাড়লেও বাংলাদেশে সাধারণ মানুষের ওপর এর প্রভাব পড়তে দিচ্ছে না সরকার। তেলের দাম স্থিতিশীল রাখতে সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। তিনি আশ্বস্ত করে বলেন, “দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতিমধ্যে ২ লাখ মেট্রিক টন তেল নিয়ে জাহাজ বন্দরে ভিড়েছে এবং আরও ২ লাখ মেট্রিক টন আসার পথে রয়েছে।”

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কেউ যাতে অপ্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং তেলের দাম যেন কোনোভাবেই না বাড়ে, সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। চিফ হুইপ জানান, আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানিমন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য প্রদান করবেন।

নুরুল ইসলাম বলেন, “বাংলাদেশে এই প্রথম প্রধানমন্ত্রী মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করতে, যাতে তারা এলাকাভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।” জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এখন থেকে প্রতি মাসে এ ধরনের ব্রিফিংয়ের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। এসব মর্মান্তিক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেছেন।

সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ জানান, আশা করা যাচ্ছে আগামীকালের বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এছাড়া সংরক্ষিত নারী আসন ও অন্যান্য বিল নিয়ে আগামী ৩০ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করার লক্ষ্য নিয়ে সংসদীয় দল কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category