• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

গরু জবাই করে মাংস চুরি, অভিনব চোর!

Reporter Name / ৪৬৪ Time View
Update : শুক্রবার, ২ জুন, ২০২৩

ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণে দুই কৃষকের ২টি গরু জবাই করে চামড়া ও ভুঁড়ি রেখে মাংস নিয়ে গেছে চোর চক্র। শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শশীভূষণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

থানার অভিযোগ সূত্র ও গরুর মালিক মো. সামছুল হক মাঝির ছেলে আবুল কালামের মাধ্যমে জানা যায়, শশীভূষণ বাজার থেকে বাড়িতে এসে প্রতিদিনের মতো গরু দেখতে গোয়াল ঘরে যান। গোয়াল ঘরে সব কিছু ঠিকঠাক থাকায় সেখান থেকে গিয়ে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন।

আবুল কালাম বলেন, এর পর সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার গরু নাই। পরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারি, একই ওয়ার্ডের এক কিলোমিটার দূরে জনৈক বারেক হাওলাদার বাড়ির পূর্ব পাশে বিলের মাঝে দুটি গরুর চামড়া ও ভুঁড়ি পড়ে আছে। সেখানে গিয়ে গরুর চামড়া ও রশি দেখে আমার গরু চিহ্নিত করি।

সেখানেই একটু পাশেই পড়ে থাকা আরেকটি গরুর ভুঁড়ি দেখা যায়। পরে সেটাও জানতে পারি, একই ওয়ার্ডে আমার পার্শ্ববর্তী প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী কুলসুম বেগমের গরু। এ ঘটনায় শশীভূষণ থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী গরুর মালিকরা।

স্থানীয়দের ধারণা, চোর চক্র গভীর রাতে গরু দুটি বাড়ি থেকে এনে বিলের মধ্যে জবাই করে গোস্ত নিয়ে গেছে। তবে চোর চক্র যাওয়ার সময় একটি ধারালো ছুরি ও এক জোড়া জুতা রেখে গেছে। তারা আরও জানান, ২টি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

শশীভুষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি, খুব শিগগিরই দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category