• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
‘ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না’: প্রধানমন্ত্রী ফুটবল মাঠের পরিচিত মুখ থেকে শীর্ষ সন্ত্রাসী: গুলিতেই শেষ হলো মাফিয়া টিটনের অধ্যায় কক্সবাজারে বন্যহাতির আক্রমণে মা ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু মার্কিন অবরোধে তেলের ব্যারেল ১২০ ডলারে আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পরমাণু চুক্তি ছাড়া নৌ-অবরোধ প্রত্যাহারে ট্রাম্পের ‘না’, ইরানের কড়া হুঁশিয়ারি ইরানের ইউরেনিয়াম ইস্যুতে পুতিনের প্রস্তাব, ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত ট্রাম্পের ধাপে ধাপে আসছে নবম পে-স্কেল: প্রথম ধাপেই বাড়ছে মূল বেতন বেঙ্গালুরুতে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ৪ মে দেশে আসছে

ব্রিটিশ ও পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন যে, ব্রিটিশ ও পাকিস্তান আমলে প্রণীত যেসব আইন বর্তমান প্রেক্ষাপটে অকার্যকর বা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, সেগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংশোধন বা নতুনভাবে প্রণয়ন করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে (ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে) সংসদ সদস্য মো. ফজলে হুদার এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী এই তথ্য জানান।

স্বাধীন বাংলাদেশে আইনি কাঠামো সুসংহত করতে দ্যা বাংলাদেশ ল’স (রিভিশন অ্যান্ড ডিক্লারেশন) অ্যাক্ট, ১৯৭৩ প্রণয়ন করা হয়েছিল, যার মাধ্যমে অনেক পুরোনো আইন সংশোধন বা বাতিল করা হয়। সমাজ ও সময়ের পরিবর্তনের সাথে সাথে পুরোনো যেসব আইন বর্তমানে অকার্যকর, সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা করে সেগুলোতে পরিবর্তন আনা হবে। পুরোনো আইনগুলো চিহ্নিত করার লক্ষ্যে ল’ কমিশন ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে। কমিশনের চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরই সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category