• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Headline
শিক্ষার আড়ালে রমরমা বাণিজ্য: মেডিকেলে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে বেপরোয়া আন্তর্জাতিক চক্র হাইপারভিজিল্যান্স: আপনার কি এরকম কখনো হয়েছে? তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক জাতীয় সংসদে ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা আকস্মিক বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আশুগঞ্জে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সেই গাড়িটি এখনো সচল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৮ ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

জেল থেকে ফিরে সিদ্দিকুর রহমানের নতুন জীবনের বার্তা

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ ১০ মাস ২২ দিন কারাবাসের পর মুক্ত বাতাসে ফিরেছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। কারাবাসের এই দীর্ঘ সময়কে তিনি কেবল বন্দিদশা হিসেবে না দেখে, আত্মশুদ্ধি ও সৃজনশীলতার নতুন সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের এই রূপান্তরের কথা জানিয়েছেন তিনি।

কারাজীবনে আধ্যাত্মিক পরিবর্তন

গত ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হন সিদ্দিক। দীর্ঘ কারাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, জেলের চারদেয়ালের বন্দিজীবন তাকে গভীরভাবে চিন্তা করার সুযোগ দিয়েছে। তিনি বলেন, “আগে দ্বীনের কাজে তেমনভাবে যুক্ত ছিলাম না। কিন্তু কারাগারে নিয়মিত কোরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করি। আল্লাহই আমাকে ভেতর থেকে পরিবর্তন করেছেন।”

কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ স্লোগানটি তাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। তার মতে, কারা কর্তৃপক্ষ যেমন তাকে নিরাপদে রেখেছিল, তেমনি তিনি নিজেই সেখানে বসে জীবনের নতুন এক আলোর পথ খুঁজে পেয়েছেন।

বন্দিদশায় সৃজনশীলতার বিকাশ

কারাগারের চারদেয়ালে বন্দি থাকলেও সিদ্দিকের ভেতরের সৃজনশীল সত্তা থেমে থাকেনি। তিনি জানান, কারাবাসের এই অবসরে তিনি ১৫টি নাটক এবং ৩টি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের গল্প লিখেছেন। শুধু তাই নয়, নিজের ব্যক্তিজীবন এবং জেলের ভেতরের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখে ফেলেছেন এই অভিনেতা।

স্বাভাবিক জীবনে ফেরার লড়াই ও ভবিষ্যৎ পরিকল্পনা

দীর্ঘদিন জেলের কঠোর শৃঙ্খলায় থাকার পর বাইরের পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে তার কিছুটা সময় লাগছে। শারীরিক ও মানসিকভাবে এখনো কারাজীবনের রুটিনের প্রভাব রয়ে গেছে বলে জানান তিনি। বর্তমানে তিনি সব কোলাহল থেকে দূরে পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি, জেলে বসে লেখা গল্প ও চিত্রনাট্যগুলো নিয়ে শিগগিরই কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন সিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category