• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে ইরানের সম্মতি, চুক্তির সম্ভাবনা আতাউর রহমান সম্পর্কে আবুল হায়াতের আবেগঘন স্মৃতিচারণ সুস্থ ও প্রাকৃতিকভাবে মোটাতাজা গরু চেনার উপায় চুক্তি না হলে ইরানের সঙ্গে ‘বড় সংঘাতের’ হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের টাঙ্গাইলে রডবাহী ট্রাক খাদে উল্টে নিহত পনেরো যাত্রী টানা তৃতীয় বছরের মতো গাজায় নেই কোরবানির ঈদ চাঁদপুরে আকস্মিক ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ আহত অর্ধশতাধিক গরু কোরবানির দাবিতে পশ্চিমবঙ্গে হিন্দু খামারিদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা মামলার অভিযোগপত্র দাখিল শুনানি জুনে

থানকুনি পাতা: ১০টি জাদুকরী ভেষজ গুণ ও স্বাস্থ্য উপকারিতা

Reporter Name / ৪৭ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

আমাদের দেশের অত্যন্ত পরিচিত এবং প্রাচীনকাল থেকে ব্যবহৃত একটি ভেষজ উদ্ভিদ হলো থানকুনি পাতা। অঞ্চলভেদে এটি আদামনি, তিতুরা, টেয়া, মানকি, আদাগুনগুনি, ঢোলামানি, থুলকুড়ি বা ধূলাবেগুন নামেও পরিচিত হলেও বর্তমানে সবাই একে ‘থানকুনি’ নামেই চেনে। এর ছোট গোলাকৃতি পাতায় লুকিয়ে আছে অসংখ্য ওষুধি গুণ, যা মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের বিভিন্ন অংশের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।

গবেষণা অনুযায়ী, নিয়মিত থানকুনি পাতা খেলে যে ১০টি জাদুকরী উপকারিতা পাওয়া যায় তা নিচে দেওয়া হলো:


১. চুল পড়া কমায়: সপ্তাহে ২-৩ বার থানকুনি পাতা খেলে স্ক্যাল্পের পুষ্টির ঘাটতি দূর হয় এবং চুল পড়া কমে। এছাড়া, থানকুনি পাতা থেঁতো করে পরিমাণমতো তুলসী পাতা ও আমলার সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগাতে পারেন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ বার এই প্যাক ব্যবহারে দারুণ ফল পাওয়া যায়।

২. শরীর থেকে টক্সিন বা বিষাক্ত উপাদান বের করে: প্রতিদিন সকালে অল্প পরিমাণ থানকুনি পাতার রসের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে খেলে রক্তে থাকা ক্ষতিকর টক্সিন শরীর থেকে বেরিয়ে যায়, যা অনেক মারাত্মক রোগ দূরে রাখে।

৩. ক্ষত নিরাময় করে: এই পাতায় থাকা স্পেয়োনিনস এবং অন্যান্য উপকারী উপাদান দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে। শরীরের কোথাও কেটে গেলে সাথে সাথে কিছু থানকুনি পাতা বেটে লাগিয়ে দিলে দ্রুত কষ্ট কমে যায়।

৪. হজম ক্ষমতার উন্নতি ঘটায়: থানকুনি পাতায় থাকা উপকারী উপাদান হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ ঠিক রাখে। ফলে বদহজম, গ্যাস ও অম্বলের মতো সমস্যা সহজে মাথাচাড়া দিয়ে উঠতে পারে না।

৫. ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্য বাড়ায়: এতে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন, ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যাল ত্বকের পুষ্টির ঘাটতি দূর করে। এটি বলিরেখা কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং দ্রুত ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

৬. আমাশয় দূর করে: আমাশয় সারাতে প্রতিদিন সকালে খালি পেটে টানা ৭ দিন থানকুনি পাতা চিবিয়ে খেতে পারেন। এছাড়া, থানকুনি পাতার বেটে নেওয়া রসের সাথে সামান্য চিনি মিশিয়ে দিনে দু’বার করে খেলেও দ্রুত উপশম মেলে।

৭. পেটের রোগ ও কৃমি নাশ করে: অল্প পরিমাণ আম গাছের ছাল, ১টি আনারস পাতা, হলুদের রস এবং পরিমাণমতো থানকুনি পাতা একসাথে বেটে মিশ্রণ তৈরি করুন। এটি নিয়মিত খেলে যেকোনো পেটের অসুখ সারে এবং কৃমির প্রকোপ কমে যায়।

৮. কাশির উপশম করে: ২ চামচ থানকুনি পাতার রসের সাথে সামান্য চিনি মিশিয়ে খেলে তাৎক্ষণিক কাশির প্রকোপ কমে যায়। টানা এক সপ্তাহ খেলে কাশির সমস্যা পুরোপুরি দূর হতে পারে।

৯. জ্বর ও শারীরিক দুর্বলতা কমায়: ঋতু পরিবর্তনের সময় জ্বরে ভুগলে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, ১ চামচ থানকুনি পাতার রস এবং ১ চামচ শিউলি পাতার রস একসাথে মিশিয়ে সকালে খালি পেটে খান। এটি জ্বর কমানোর পাশাপাশি শারীরিক দুর্বলতাও দূর করে।

১০. গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে দারুণ কার্যকর: অসময়ে খাওয়ার কারণে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগলে আধা লিটার দুধে ২৫০ গ্রাম মিছরি এবং অল্প পরিমাণ থানকুনি পাতার রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। প্রতিদিন সকালে এই মিশ্রণটি অল্প অল্প করে টানা এক সপ্তাহ খেলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।


সতর্কতা: প্রাকৃতিক ভেষজ উপাদান স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী হলেও, কোনো শারীরিক সমস্যা গুরুতর রূপ নিলে বা দীর্ঘদিন ধরে ভুগলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category