• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline
২ বছর ধরে নিখোঁজ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২৩ বাংলাদেশি সোনার বাজারে অস্থিরতা এখন সোনা কিনবেন নাকি বেচবেন বঙ্গোপসাগরের বিশাল গ্যাস সম্পদ উত্তোলনে আটকে আছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে ইরানের সম্মতি, চুক্তির সম্ভাবনা আতাউর রহমান সম্পর্কে আবুল হায়াতের আবেগঘন স্মৃতিচারণ সুস্থ ও প্রাকৃতিকভাবে মোটাতাজা গরু চেনার উপায় চুক্তি না হলে ইরানের সঙ্গে ‘বড় সংঘাতের’ হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের টাঙ্গাইলে রডবাহী ট্রাক খাদে উল্টে নিহত পনেরো যাত্রী টানা তৃতীয় বছরের মতো গাজায় নেই কোরবানির ঈদ

হারানো অবস্থান ফেরানোর লড়াইয়ে পূজা চেরি

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ, এরপর প্রথম দিকের সিনেমাতেই বাজিমাত—ঢালিউডে পূজা চেরির শুরুটা ছিল রীতিমতো স্বপ্নের মতো। কিন্তু মাঝপথে এসে সেই স্বপ্নে যেন অনেকটাই ভাটা পড়েছে। একের পর এক সিনেমার বক্স অফিসে মুখ থুবড়ে পড়া, ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন এবং অভিনয়ে সমালোচনার তির—সব মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই গ্ল্যামার কন্যার। তবে আসন্ন ঈদুল আজহায় নতুন সিনেমা ‘নাকফুলের কাব্য’ দিয়ে আবারও নিজের হারানো অবস্থান ফিরে পাওয়ার লড়াইয়ে নামছেন পূজা চেরি।

উত্থান ও ছন্দপতন

২০১৮ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘নূর জাহান’ দিয়ে নায়িকা হিসেবে পূজার অভিষেক হয়। সিনেমাটি মোটামুটি ব্যবসা করলেও, তিনি সবচেয়ে বেশি নজর কাড়েন জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে। এটি সুপারহিট হওয়ায় নায়িকা হিসেবে পূজার চাহিদাও তুঙ্গে ওঠে। কিন্তু ২০২২ সালে শাকিব খানের বিপরীতে ‘গলুই’ মুক্তির পর থেকেই তার ক্যারিয়ারে ছন্দপতন শুরু হয়। এরপর তার অভিনীত ‘জ্বীন’, ‘লিপস্টিক’ ও ‘টগর’ মুক্তি পেলেও বক্স অফিসে কোনোটিই ভালো করতে পারেনি।

গুঞ্জন ও সমালোচনা

কেবল ব্যবসায়িক ব্যর্থতাই নয়, ব্যক্তিগত নানা বিতর্ক নিয়েও আলোচনায় ছিলেন পূজা। যে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে তার বড় পর্দায় প্রতিষ্ঠা, তাদের সঙ্গেই সম্পর্কের চরম অবনতি ঘটে। গুঞ্জন ওঠে, শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি, যার জেরে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রেও বসবাস করেন। যদিও মায়ের বাধায় সেই সম্পর্ক পরিণতি পায়নি বলে চাউর আছে। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে পূজা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, “শাকিব ভাই ইন্ডাস্ট্রির সুপারস্টার নায়ক। তার সঙ্গে আমার প্রেমের সম্পর্কের ব্যাপারটা শুধুই গুঞ্জন। এটা কারা, কেন ছড়াচ্ছে আমি বুঝি না।”

সর্বশেষ গত ঈদুল ফিতরে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে দেখা যায় পূজাকে। নিশোর বিশাল ফ্যানবেজের কারণে সিনেমাটি ‘হিট’ তকমা পেলেও, পূজার অভিনয় নিয়ে সমালোচকরা কড়া ভাষায় বলেন—তিনি তার চরিত্রটির প্রতি সুবিচার করতে পারেননি।

ঈদের নতুন বাজি: ‘নাকফুলের কাব্য’

আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘নাকফুলের কাব্য’ সিনেমাটি পূজার ক্যারিয়ারের জন্য এক বড় পরীক্ষা। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান এবং কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে প্রেম ও বিরহের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় পূজার বিপরীতে আছেন আদর আজাদ।

শনিবার (২ মে) সিনেমাটির একটি পোস্টার প্রকাশিত হয়েছে, যার অধিকাংশ স্থানজুড়ে পূজার বিষণ্ণ ও না-পাওয়ার বেদনায় ঘেরা মুখাবয়ব ফুটে উঠেছে। এক কোণায় রয়েছে আদর ও তার ছবি। পোস্টারটি অনলাইনে প্রকাশের পর দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। তিনটি গান সম্বলিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, মৌ শিখা ও গাজী রাকায়েত।

কী বলছেন পূজা?

সমালোচকদের প্রশ্ন—পূজা কি পারবেন তার হারানো অবস্থান ফেরাতে? এর আসল উত্তর মিলবে ঈদের প্রেক্ষাগৃহে। তবে সমালোচনা নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ পূজা। সিনেমাটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী বলেন, “এ সিনেমার গল্প দারুণ। আলোক হাসান বেশ ভালোভাবে বানিয়েছেন এটি। তাছাড়া এর পেছনে বেঙ্গল মাল্টিমিডিয়ার মতো প্রতিষ্ঠান রয়েছে। আশা করছি তারা প্রচার-প্রচারণায় কোনো কমতি রাখবে না। দর্শকরা পছন্দ করার মতো সিনেমা এটি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category