• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Headline
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ: রাজনৈতিক বিবেচনা পরিহার করে পুনর্বিবেচনার দাবি জামায়াতের যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচন: পাঁচ শতাধিক ইসলামপন্থি ও ফিলিস্তিন সমর্থক কাউন্সিলরের বিজয় ট্রাম্পের দাবি বনাম মার্কিন গোয়েন্দা প্রতিবেদন: ইরানের সামরিক সক্ষমতা নিয়ে হোয়াইট হাউসে চরম বিভ্রান্তি ও লুকোচুরি বিচারব্যবস্থায় ‘লেনদেনের’ নজিরবিহীন ছায়া: ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের বিনিময়ে আদানির মামলা প্রত্যাহারের পথে ট্রাম্প প্রশাসন বেইজিংয়ে ট্রাম্প-শি শীর্ষ সম্মেলন: বাগাড়ম্বরের আড়ালে চুক্তিহীন এক সফর এবং ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা ৭ বছরের অচলাবস্থার অবসান: কাপ্তাইয়ের ঝুঁকিপূর্ণ দুই ইউনিট সংস্কারে জাপানি অর্থায়নের আশ্বাস হারিয়ে যাওয়া শৈশব ও স্ক্রিনের বন্দিদশা—আমাদের শিশুদের ভবিষ্যৎ কোথায়? ভারত-তোষণ ও অসম চুক্তির ফাঁদ: বিকিয়ে দেওয়া অর্থনীতি ও সার্বভৌমত্ব চারিদিকে আপনার স্মৃতি ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বাতিল হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নাটকের কথা বলে অভিনয় করিয়ে পরে সেটিকে জোড়াতালি দিয়ে সিনেমা হিসেবে মুক্তির চেষ্টার অভিযোগে অবশেষে বাতিল করা হয়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামক প্রজেক্টটির সেন্সর সনদ। মূলত অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১৩ মে) বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

সেন্সর সনদ বাতিলের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “শুরুতে আমরা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টটিকে সেন্সর ছাড়পত্র দিয়েছিলাম। কারণ, তখন এর বিরুদ্ধে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। কিন্তু পরবর্তীতে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত অভিনেত্রী জেবা জান্নাত আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ একটি নাটক হিসেবে তাঁর সঙ্গে চুক্তি করা হয়েছিল; সিনেমার বিষয়ে তাঁর সঙ্গে কোনো চুক্তি হয়নি। পরে এটিকে সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার পরিকল্পনা জানতে পেরে তিনি অভিযোগ করেন। চুক্তির বরখেলাপের বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা এর মুক্তির অনুমতি বাতিল করেছি।”

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে জেবা জান্নাতের মূল অভিযোগ ছিল প্রজেক্টটির পরিচালক হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে। এই অভিনেত্রী জানান, তাঁকে নাটকের কথা বলে কাজ করিয়েছিলেন পরিচালক। কাজ করতে গিয়ে তিনি নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। একপর্যায়ে তিনি জানতে পারেন, নাটক হিসেবে শুট করা এই প্রজেক্টটিকে জোড়াতালি দিয়ে সিনেমা হিসেবে বড় পর্দায় মুক্তি দেওয়ার পাঁয়তারা চলছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরেই তিনি এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেন এবং সেন্সর বোর্ডে লিখিত অভিযোগ করেন।

বিতর্কিত এই প্রজেক্টটিতে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীও অভিনয় করেছেন। জানা যায়, দুই বছর আগে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের এই প্রজেক্টে চুক্তিবদ্ধ হন তিনি। সম্প্রতি প্রজেক্টটির নির্মাণ ও চুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিও অসন্তোষ প্রকাশ করে অভিযোগ তুলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category