• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
অতিরিক্ত বাসভাড়া নিলে জরিমানা, বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া বাড়ল নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিমার টাকা হাতাতে নিজেদের বাসেই আগুন দিচ্ছে আওয়ামী লীগ চক্র চাকরির চূড়া থেকে নামার প্রস্তুতি ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

কালো জ্বরের প্রকোপ বাড়ছে বেলুচিস্তানে

Reporter Name / ৪২২ Time View
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩

সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কালো জ্বর মহামারির আকার ধারণ করেছে। অল্প কিছু দিনের মধ্যেই বেলুচিস্তানের কালাত জেলার প্রায় ৬০০ মানুষ এই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে।

কালাত প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা ড. নাসরুল্লাহ বলেন, ঝড়ের গতিতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারের পক্ষ থেকে যে পরিমান সাহায্য আসছে তা মহামারি মোকাবিলায় যথেষ্ট নয়। এখনই যদি পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে অন্য প্রদেশেও এটি ছড়িয়ে যেতে পারে। খবর ইকোনমিক টাইমসের।

এদিকে কালো জ্বর মহামারি মোকাবিলায় বেলুচিস্তানের স্বাস্থ্য খাতের বেহাল দশা বিভিন্ন অনুসন্ধানে প্রকাশ পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানে এক হাজার ৬৬১টি হাসপাতালের মধ্যে ২৫৭টি শুধু খাতা কলমে রয়েছে, বাস্তবে এসবের কোনো অস্তিত্ব নেই। আবার এর মধ্যে ৬৫৬টি হাসপাতালে আংশিক সেবা প্রদান করছে, বাকিগুলো সেবাদানে পুরোপুরি অক্ষম।
ইতোমধ্যে প্রাদেশিক সরকার মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের কাছে সাহায্যের আবেদন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category