• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

দেশের প্রতিটি নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

বাংলাদেশের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখেই আসন্ন বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে এবং সরকারের ওপর বিশাল ঋণের বোঝা রয়েছে। তা সত্ত্বেও দায়িত্ব নেওয়ার পর সব শ্রেণির মানুষের কথা চিন্তায় রেখে এবং অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নতুন বাজেট সাজানো হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো অর্থনীতির সুফল যেন দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছায়। তিনি আশা প্রকাশ করেন, বিগত সরকারগুলোর আমলের চেয়ে এটি একটি ভালো শুরু হবে এবং এখান থেকেই দেশ সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের দুই বছরে দেশে বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। তবে বর্তমান সরকার ঋণনির্ভর অর্থনীতির পরিবর্তে বিনিয়োগভিত্তিক অর্থনীতি গড়ে তোলার দিকে নজর দিচ্ছে। তিনি উল্লেখ করেন, আগে টাকা ছাপিয়ে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশকে একটি নেতিবাচক অবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছিল, যার ফলে বাজেটের বড় একটি অংশ কেবল ঋণের সুদ পরিশোধেই চলে যায়।

এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার এখন সরকারি আর্থিক ব্যবস্থাপনায় (পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট) জোর দিচ্ছে। অর্থমন্ত্রীর মতে, সরকারের লক্ষ্য হলো পরিচালন ব্যয় ক্রমান্বয়ে কমিয়ে এনে দেশে বিনিয়োগ বৃদ্ধি করা। এমন একটি অর্থনীতি গড়ে তোলার চেষ্টা চলছে যা জনগণের প্রকৃত স্বার্থ সংরক্ষণ করবে। এর মধ্য দিয়ে সরকার ট্রিলিয়ন ডলারের অর্থনীতির যে স্বপ্ন দেখছে, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category