• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিল্পকলায় কাল হুমায়ূন স্মরণ, থাকছেন নুহাশ

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে স্মরণ করতে এক বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামীকাল বিকেল ৪টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হবে এই স্মরণানুষ্ঠান। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই আয়োজনে থাকছে আলোচনা সভা, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী এবং সংগীত পরিবেশনা।

বৃহস্পতিবার (৪ জুন) শিল্পকলা একাডেমি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। ‘চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রখ্যাত চলচ্চিত্র গবেষক ও সমালোচক ড. শাহাদাৎ রুমন। অনুষ্ঠানে অন্যতম আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হুমায়ূন আহমেদের পুত্র ও জনপ্রিয় নির্মাতা নুহাশ হুমায়ূন। এছাড়া আরও উপস্থিত থাকবেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা অধ্যাপক ড. মতিন রহমান এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মিজানুর রহমান। এই পর্বে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

আলোচনা ও সেমিনারের পাশাপাশি থাকছে হুমায়ূন আহমেদ নির্মিত জনপ্রিয় দুটি চলচ্চিত্রের প্রদর্শনী। দর্শকরা বিকেল ৪টায় ‘শ্রাবণ মেঘের দিন’ এবং রাত ৮টায় ‘ঘেটুপুত্র কমলা’ উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানের অন্য একটি পর্বে গুণী এই স্রষ্টার লেখা কালজয়ী গানগুলো পরিবেশন করবেন বিভিন্ন শিল্পীরা। দেশের শিল্প-সংস্কৃতির কীর্তিমান এই ব্যক্তিত্বের কর্মময় জীবন ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category