• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এটি উন্মোচন করেন।

ডাকটিকিটের পাশাপাশি প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করেন। এই প্রকাশনা কর্মসূচিতে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনুর রশিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category