• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
টাকা ধার না দেওয়ায় সেই শিশুকে হত্যা স্লিপ ডিভোর্স নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য ‘হতে পারে কোয়েল ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন’: রুদ্রনীল ঘোষ ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন আম তাজা রাখার দারুণ কিছু কৌশল যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কোনো আস্থা নেই, জানালেন প্রধান বিচারপতি পতাকা বৈঠকেও হয়নি সমাধান, দুই দিন ধরে সীমান্তে শিশুসহ ১২ জনের মানবেতর জীবন সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ রাউজানে যুবদল নেতাকে মাথায় গুলি করে হত্যা: কাপ্তাই সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ ভারতীয় হাইকমিশনারের ‘এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

সৌদি আরবে এক হজযাত্রীর ফেলে আসা লাগেজ উদ্ধারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলার কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর ‘কসবা হজ কাফেলা’ নামের একটি এজেন্সির মাধ্যমে পবিত্র হজ পালনে সৌদি আরব যান। হজ শেষে দেশে ফেরার পথে অসাবধানতাবশত তিনি তাঁর একটি লাগেজ সৌদি আরবেই ফেলে আসেন।

গত বৃহস্পতিবার ওই বৃদ্ধার পরিবারের সদস্যরা লাগেজটি ফিরিয়ে আনার দাবি নিয়ে কসবা শহরের ওই হজ এজেন্সির কার্যালয়ে যান এবং সেখানে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি করেন। তবে এজেন্সি কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুযায়ী বিমানবন্দর থেকে বের হওয়ার পর লাগেজের সম্পূর্ণ দায়িত্ব হজযাত্রীর নিজস্ব, এখানে এজেন্সির কিছু করার নেই। এই জবাব শুনে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধার স্বজনরা এজেন্সির লোকজনের ওপর চড়াও হন এবং একপর্যায়ে কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর চালান। এই ঘটনাকে কেন্দ্র করে শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের লোকজনের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এজেন্সি ভাঙচুরের জের ধরে শনিবার সকালে কদমতলী মোড় এলাকায় দুই গ্রামের বাসিন্দারা রামদা, লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে কসবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। দুপুরের পর পরিস্থিতি আংশিক নিয়ন্ত্রণে এলেও এলাকায় এখনো থমথমে ভাব বিরাজ করছে।

জানতে চাইলে কসবা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “সৌদিতে লাগেজ ফেলে আসা এবং তা নিয়ে হজ এজেন্সির সাথে বিরোধের জের ধরেই মূলত দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত তদন্তের পর পরবর্তীতে জানানো সম্ভব হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category