• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

আপিল বিভাগের রায়ে ৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগে জটিলতা কেটেছে

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

আপিল বিভাগের রায়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগে জটিলতা কেটেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো.রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (২ জুলাই) আপিল বিভাগের রায়ের পর তিনি এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, চার সদস্যের আপিল বেঞ্চ আজকে একটা রায় দিয়েছেন। এ রায়টি সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে ঘোষিত হয়েছে। আপিলটি মঞ্জুর হয়েছে অর্থাৎ দীর্ঘদিন পর‌্যন্ত যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রৈ যে আইনি জটিলতা ছিল আজকের এ রায়ের মাধ্যমে সে জটিলতা দুরীভূত হলো। প্রাথমিক শিক্ষা কার‌্যক্রমে আজকের রায়টি ইতিবাচক প্রভাব ফেলবে।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রায় দেন।

২০১৭ সালে ৫০ শতাংশ চাকরিকাল গণনা করে গ্রেডেশন তালিকা প্রণয়নপূর্বক জ্যেষ্ঠতা প্রদান, প্রধান শিক্ষক হিসেবে স্কেল প্রাপ্তি এবং নানাবিধ আর্থিক ও প্রশাসনিক সুবিধা প্রদানের দাবিতে হাইকোর্ট রিট দায়ের করা হয়। সেই রিটে হাইকোর্ট রুল দেন। পরে রুলের শুনানি শেষে ২০১৯ সালের ১১ মার্চ হাইকোর্ট রুল আংশিক মঞ্জুর করেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সেই আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category